ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

সরে দাঁড়ালেন ইলিয়াস কাঞ্চন

  • আপডেট সময় : ০৮:২৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • / 245
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনন্দমেলা প্রতিবেদক
প্রজ্ঞাপন জারির মাত্র সাত দিনের মাথায় ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩’-এর সদ্য গঠিত জুরি বোর্ড থেকে সরে দাঁড়িয়েছেন ইলিয়াস কাঞ্চন। কারণ হিসেবে নিজের অপরাগতা ও ব্যস্ততার কথা জানিয়েছেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) ইলিয়াস কাঞ্চন গণমাধ্যমে বলেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য জুরি বোর্ডে অনেক সিনেমা জমা পড়ে। এর জন্য সময়ও কম পাওয়া যায়। এই সময়ের মধ্যে একটি সিনেমা দেখে সেটার বিচার-বিশ্লেষণ করা জটিল বিষয়। নিরাপদ সড়ক ছাড়াও বর্তমানে আমি বিভিন্ন কাজে ব্যস্ত। তাই এই পদ থেকে সড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেখানে সময় দিতে পারবো না, সেই পদে না থেকে অন্যকে সুযোগ দেওয়াটাই আমার কাছে ভালো মনে হয়েছে।’
১৫ সেপ্টেম্বর জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ প্রদানের উদ্দেশ্যে ‘জুরি বোর্ড’ পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতে সভাপতি হিসেবে আছেন অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সদস্য হিসেবে থাকছেন ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্রও উন্নয়ন কর্পোরেশন। মহাপরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। চলচ্চিত্র অধিশাখা প্রধান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এস এম ইমরান হোসেন, সহকারী অধ্যাপক এবং চেয়ারম্যান, টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। জাহিদুর রহিম অঞ্জন, চলচ্চিত্র পরিচালক। বরকত হোসেন পলাশ, চিত্রগ্রাহক। ওয়াহিদ সুজন, সাংবাদিক এবং সদস্য সচিব হিসেবে আছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান।
জুরি বোর্ডের কার্যপরিধি প্রসঙ্গে প্রজ্ঞাপনে জানানো হয়, জুরি বোর্ড ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র পর্যবেক্ষণপূর্বক পুরস্কারের জন্য চলচ্চিত্র, শিল্পী ও কলা-কুশলীদের নাম সুপারিশ করবে। ইতোমধ্যে চলচ্চিত্র আহবান করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা না হয়ে থাকলে পুনর্গঠিত জুরি বোর্ড চলচ্চিত্র আহবান করে বিজ্ঞপ্তি জারি করবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পুরস্কারের বিবেচনার নিমিত্ত চলচ্চিত্র জমা দেওয়ার জন্য অনুরোধ জানাবে। চলচ্চিত্র সংগ্রহ করার পর জুরি বোর্ড সে সব স্ক্রিনিং, পরীক্ষা, পর্যালোচনা ও মূল্যায়ন করে বিবেচ্য বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য সুপারিশমালা প্রণয়নপূর্বক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে প্রেরণ করবে।
প্রত্যেকবারের মত এবারও মোট ২৮টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরে দাঁড়ালেন ইলিয়াস কাঞ্চন

আপডেট সময় : ০৮:২৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪