ঢাকা ০৭:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ডিজিটাল নেটওয়ার্ক গড়বে ইউজিসি নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ মামলার অগ্রগতি ফাঁকা শাহজালাল বিমানবন্দর: সৌদি রুটে ফ্লাইট বন্ধে বদলেছে চিত্র দেশের প্রায় অর্ধেক পরিবার এখন ঋণগ্রস্ত, বলছে নতুন জরিপ ঝিনাইদহে সারের ডিলারশিপ দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জামায়াতের মানববন্ধন কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে দুর্গাপূজা রুখে দাঁড়ানোর প্রেরণা: রাষ্ট্রপতি জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় অটুট প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী রিজেন্ট এয়ারওয়েজের মূল প্রতিষ্ঠানের অবসায়নের নির্দেশ হাইকোর্টের

সর্বদলীয় সম্মেলনে ইমরান খানকে আমন্ত্রণ শাহবাজের

  • আপডেট সময় : ০২:৫৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / 117
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশের ভয়াবহ অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কট মোকাবেলার উপায় খুঁজতে যে সর্বদলীয় সম্মেলন (এপিসি) আহ্বান কারেছেন, তাতে যোগ দিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকেও আমন্ত্রণ জানিয়েছেন।

তথ্যমন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, ‘গুরুত্বপূর্ণ জাতীয় চ্যালেঞ্জগুলো সমাধানের পথ খুঁজতে সব দলের প্রধানকে নিয়ে আলোচনায় বসতে চান প্রধানমন্ত্রী। সম্মেলনটি ৭ ফেব্রুয়ারি ইসলামাবাদে অনুষ্ঠিত হবে।

এ প্রসঙ্গে তিনি বলেন, কেন্দ্রীয় মন্ত্রী আয়াজ সাদিক সাবেক জাতীয় পরিষদ স্পিকার আসাদ কায়সার ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খট্টকসহ পিটিআই নেতাদের সাথে যোগাযোগ শুরু করেছেন, তিনি তাদেরকে আসন্ন সম্মেলনে অংশগ্রহণ করার অনুরোধ করেছেন।

এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ, পিডিএম-নেতৃত্বাধীন সরকার ও পিটিআই প্রায় সকল জাতীয় ইস্যুতেই ভিন্ন অবস্থান রয়েছে।

পাকিস্তান সন্ত্রাসবাদের ভয়াবহ হুমকি এবং অবনতিশীল অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে নিমজ্জিত হওয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপ গ্রহণ করা হলো।

ওই বিবৃতিতে বলা হয়, সম্মেলনে পুলিশ, র‌্যাঞ্জার্স, গোয়েন্দা সংস্থা ও অন্যদের প্রতিনিধিরাও অংশ নেবে।

সূত্র : জিও নিউজ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সর্বদলীয় সম্মেলনে ইমরান খানকে আমন্ত্রণ শাহবাজের

আপডেট সময় : ০২:৫৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩