ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

সর্বস্তরে এই কোটা সিস্টেম বাতিল করা হোক: বীরমুক্তিযোদ্ধা সোহেল রানা

  • আপডেট সময় : ০৭:৪৯:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • / 157
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনন্দমেলা প্রতিবেদক
সম্প্রতি সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই পদ্ধতি নিয়ে অনেকে অনেক কথা বলছেন। যদিও বিষয়টি নিয়ে এখনও আদালত কোনো সিদ্ধান্ত দেয়নি। গত কয়েকদিনে রাজধানী থেকে শুরু করে এই আন্দোলনের দাবি ছড়িয়ে পড়েছে জেলা পর্যায় পর্যন্ত।
সোমবার (৮ জুলাই) দুপুরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অভিমত তুলে ধরেছেন সিনেমা জগতের প্রবীণ চিত্রনায়ক এবং একজন মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। যাকে সকলে সিনেমা জগতে নায়ক সোহেল রানা বলে চেনেন। সোহেল রানা একজন মুক্তিযোদ্ধা হিসেবে চাকরিতে এই কোটা সিস্টেম বাতিলের পক্ষে তার অভিমত তুলে ধরেছেন ভেরিফাইড তার ফেসবুক আইডিতে।
সোহেল রানা তার স্ট্যাটাসে পাঠকদের উদ্দেশ্যে লিখেছেন, মুক্তিযোদ্ধাদের নাম বারবার বলা হচ্ছে কেন, দেশ স্বাধীন হয়েছে ৫৩ বছর। তার সাথে যদি আরও ১২ বছর যোগ করা হয় তাহলে তার বয়স হয় ৬৫। এই বয়সে তো নিশ্চয়ই কেউ চাকরির জন্য চেষ্টা করে না বা স্কুল-কলেজে ভর্তি হয় না। তাদের সন্তানদের বাবার কারণের জন্য কোটা সিস্টেমে চাকরি এবং ভর্তি হতে হবে এটা মুক্তিযোদ্ধাদের অপমান করার শামিল। নিজ ম্যারিটের গুণে তারা ভর্তি হবে পরীক্ষা দেবে এবং চাকরিতেও ইন্টারভিউ দেবে। আমরা মুক্তিযোদ্ধারা কখনো এ ধরনের সুযোগ চাইনি। সম্মান যখন নেই তখন এই ধরনের সুযোগ দিয়ে তার সন্তানদেরকেও সম্মান দেখানো একটা অপচেষ্টা মাত্র।
সম্মানী দেওয়া ছাড়া তাদের জন্য আপনারা কি করেছেন মুখে, মুখে? তাদের জন্য মায়া কান্না করেছেন ড্রেস থেকে শুরু করে চিকিৎসা বা চলাফেরা কোনো কিছুতেই কোনো সুযোগ দেওয়া হয়নি। তাই আমরা কখনোই কিছু চাইনি। জাতির পিতার নির্দেশে দেশ স্বাধীন করার দরকার ছিল আমরা সেটাই করেছি। সর্বস্তরে এই কোটা সিস্টেম বাতিল করা হোক এটা দেশের সকলের দাবি।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সর্বস্তরে এই কোটা সিস্টেম বাতিল করা হোক: বীরমুক্তিযোদ্ধা সোহেল রানা

আপডেট সময় : ০৭:৪৯:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪