ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিস্তার দুর্গম চরে বরইগাছের নিচে শিক্ষার প্রথম পাঠ খুলনা কর আপিল অঞ্চলে ১০টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদন শুরু ৩০ নভেম্বর ২০২৬ খুলনা কর আপিল অঞ্চলে ১০ পদে বিশাল নিয়োগ: ১০ জেলার প্রার্থীদের সুবর্ণ সুযোগ গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষা ফরিদপুর ও মাদারীপুরে উন্নয়নের মানবিকতা: সর্বজনীন মর্যাদা ও ন্যায়বিচারই মূল ভিত্তি পদ্মা সেতু সংলগ্ন এলাকায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ: যুবলীগ কর্মী নিহত, উত্তেজনা বন্ধুদের অনুপ্রেরণায় জিমের রেস্তোরাঁ: সফল উদ্যোক্তা হওয়ার এক অসাধারণ গল্প ক্রাইস্টচার্চ টেস্ট: তৃতীয় দিনে নিউজিল্যান্ডের বিশাল লিড, জয়ের পথে স্বাগতিকরা ৫২ বছর পেরিয়েও বেহাল সরকারি বিদ্যালয়: পানীয় জল ও শৌচাগার সংকটে ব্যাহত শিক্ষা জীবনানন্দের ‘আজকে রাতে’: ব্যক্তিগত অনুভূতিতে মহাকালের প্রতিচ্ছবি

সাংবাদিকের সাথে দুর্ব্যবহার : পুলিশ কনস্টেবল প্রত্যাহার

  • আপডেট সময় : ০৫:৫৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
  • / 169
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগপত্র জমা দেয়ার ইভেন্ট কভার করতে সংসদ এলাকায় যাওয়া এক টেলিভিশন সাংবাদিকের সাথে দুর্ব্যবহার করায় পুলিশ কনস্টেবল শাহিনুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন জানিয়েছেন, পুলিশ কনস্টেবল শাহিনুর রহমানকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, রোববার (১১ ডিসেম্বর) নাগরিক টিভির সাংবাদিক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাঈদ আরমান সংসদে বিএনপির সংসদ সদস্যদের (এমপি) পদত্যাগপত্র জমা দেয়ার ইভেন্টটি সরাসরি সম্প্রচার করছিলেন। তখন কনস্টেবল শাহিনুর রহমান সাংবাদিকের বুম (মাইক্রোফোন) কেড়ে নেন এবং তাকে তার দায়িত্ব পালনে বাধা দেন।

এদিন এক বিবৃতিতে ডিআরইউ নির্বাহী কমিটির পক্ষ থেকে এ ঘটনার নিন্দা জানান ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মইনুল হাসান সোহেল।

ডিআরইউ নেতারা বিষয়টি তদন্ত করে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

তারা সাংবাদিকদের দায়িত্ব পালনের সময় পুলিশ কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানান।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাংবাদিকের সাথে দুর্ব্যবহার : পুলিশ কনস্টেবল প্রত্যাহার

আপডেট সময় : ০৫:৫৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২