ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

সামান্য সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় ফিরছেন নেতানিয়াহু!

  • আপডেট সময় : ১১:১০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • / 151
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় ফিরছেন বলেই মনে হচ্ছে। গতকাল রোববার সাধারণ নির্বাচন শেষে এক্সিট পোলের ফলাফল অনুযায়ী তার ডানপন্থী ব্লকটি সামান্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হচ্ছে বলে দেখা যাচ্ছে।

ইসরাইলের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জোট ১২০ সদস্যবিশিষ্ট নেসেটে ৬১-৬২টি আসন পাবে বলে ইসরাইলি টেলিভিশনের এক্সিট পোলে দেখা গেছে।

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী ইয়ির লাপিদের মধ্যপন্থী ইয়েশ আতিদ পার্টি দ্বিতীয় স্থানে থাকবে বলে ধারণা করা হচ্ছে। তাদের আসন হতে পারে ২২ থেকে ২৪।

তবে চূড়ান্ত ফলাফলের জন্য চলতি সপ্তাহের শেষ নাগাদ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

আলজাজিরার বার্নার্ড স্মিথ পশ্চিত জেরুসালেম থেকে বলেন, দৃশ্যত ১৬ মাস বিরোধী দলে থেকে আবার নেতানিয়াহু ক্ষমতায় ফিরছেন বলে ধারণা করা হচ্ছে।

ইসরাইলে রাজনৈতিক টালমাটালের মধ্যে রোববার চার বছরের মধ্যে পঞ্চম নির্বাচন অনুষ্ঠিত হয়।

সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সামান্য সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় ফিরছেন নেতানিয়াহু!

আপডেট সময় : ১১:১০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২