ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে আরো ২৯০ জনকে গ্রেপ্তার করলো র‌্যাব

  • আপডেট সময় : ০৪:৩১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
  • / 147
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেস্ক

কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চলছে সাঁড়াশি অভিযান। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৯০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ শনিবার (২৭ জুলাই) র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য জানান।

তিনি বলেন, নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৭১ জন ও ঢাকার বাইরে ২১৯ জনসহ সারাদেশে ২৯০ জনকে আটক করেছে র‍্যাব।

র‍্যাব জানায়, সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন স্থানে হামলা, নাশকতা ও অগ্নিসংযোগে গ্রেপ্তার ব্যক্তিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল, মুক্তিযুদ্ধবিরোধী ও রাষ্ট্রবিরোধী চক্রের নির্দেশনায় তারা এ হামলা ও নাশকতায় অংশ নেয়।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সারাদেশে আরো ২৯০ জনকে গ্রেপ্তার করলো র‌্যাব

আপডেট সময় : ০৪:৩১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪