ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিজেল সংকট: ইউরোপের মজুত ছাড়তে যুক্তরাষ্ট্রের কঠোর চাপ সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর

সারাদেশে ১০৭ প্রতিষ্ঠানের সবাই ফেল

  • আপডেট সময় : ১০:৫৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯
  • / 230
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা দুটি কমেছে। গত বছর শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১০৯টি। এবার ১০৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ২০১৯ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এবার ৩ হাজার ৪৮২টি কেন্দ্রের মাধ্যমে ২৮ হাজার ৬৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেয়।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট বোর্ডে কোনো শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠান নেই। রাজশাহী, যশোর ও দিনাজপুর বোর্ডে একটি করে প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি। বরিশাল বোর্ডে দুটি শূন্যপাস বিদ্যালয় রয়েছে।

মাদরাসা বোর্ডের ৫৯টি ও কারিগরি বোর্ডের ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০ বোর্ডে গড় পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৮২ দশমিক ৮০ শতাংশ, মাদরাসা বোর্ডে দাখিলে পাসের হার ৮৩ দশমিক ০৩ ও কারিগরি বোর্ডে ৭২ দশমিক ২৩ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সারাদেশে ১০৭ প্রতিষ্ঠানের সবাই ফেল

আপডেট সময় : ১০:৫৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯