ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

সিঙ্গাপুরে লাইফ সাপোর্টে মীরজাদী সেব্রিনা

  • আপডেট সময় : ০৬:১৫:১২ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
  • / 180
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। কিডনির সমস্যাসহ বিভিন্ন জাটিলতা নিয়ে তিনি সেখানে ভর্তি আছেন। তবে জটিলতা বাড়ায় দু’দিন আগে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে তাকে।

অপারেশন পরবর্তী কিছু জটিলতার কারণে তার অবস্থা এখন অনেকটাই সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর।

রোববার (২১ আগস্ট) বিকেলে তিনি বলেন, ডা. ফ্লোরার ইআরসিপি করা হয়েছে। কিন্তু পরে কিছু জটিলতা সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে কিডনীতেও সমস্যা দেখা দিয়েছে। গতকাল ডায়ালাইসিস করা হয়েছে। বর্তমানে ডা. ফ্লোরা লাইফ সাপোর্টে আছেন।

এদিকে অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার সুস্থতা কামনায় রোববার বাদ জোহর স্বাস্থ্য অধিদপ্তরে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

উল্লেখ্য, ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস সংক্রমণের প্রথম তরঙ্গে দেশে নিয়মিত করোনার আপডেট নিয়ে গণমাধ্যমের সামনে হাজির হতেন। সে সময় কোভিডের সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করেছেন। সে সময় করোনা নিয়ে নানা ধরনের গাইডলাইন দিয়ে বেশ আলোচনায় আসেন সেই সময় ডা. ফ্লোরা সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক ছিলেন। পরে তাকে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিঙ্গাপুরে লাইফ সাপোর্টে মীরজাদী সেব্রিনা

আপডেট সময় : ০৬:১৫:১২ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২