ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালসহ তিন বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নতুন ট্রলি ধর্মের ঊর্ধ্বে উঠে বাংলাদেশি পরিচয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ: গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল পেকুয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৫১ পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত এমিরেটস ফ্লাইট, দিল্লিতে ভোগান্তিতে যাত্রীরা ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার ববি হাজ্জাজ |: প্রাথমিক শিক্ষার সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ

সিরিয়ার বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকা সফর করলেন মার্কিন শীর্ষ জেনারেল

  • আপডেট সময় : ১১:৫৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
  • / 112
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফ মার্ক মিলে উত্তর সিরিয়ার ওয়াইপিজি/পিকেকে সন্ত্রাসী গ্রুপের নিয়ন্ত্রিত এলাকা সফর করেছেন। আনাদুলু অ্যাজেন্সি এ খবর পরিবেশন করেছে।

জয়েন্ট স্টাফ মুখপাত্র কর্নেল ডেভ বাটলার আনাদুলুকে বলেন, ‘জেনারেল মিলে আজ [রোববার] কমান্ডার ও সৈন্যদের সাথে সাক্ষাত করার জন্য উত্তর-পূর্ব সিরিয়া সফর করেছেন।’

তিনি আরো বলেন, ‘বৈঠকে তিনি আইএসবিরোধী সর্বশেষ তথ্য শোনেন, বাহিনীর নিরাপত্তা পরিদর্শন করেন, আল হুল উদ্বাস্তু শিবিরের প্রত্যাবাসন প্রয়াস মূল্যায়ন করেন।’

মার্কিন মিডিয়ার খবর অনুযায়ী, মিলের সাথে থাকা সাংবাদিকরা জানতে চান যে সিরিয়ায় প্রায় ৯০০ মার্কিন সেনাসদস্য মোতায়েন করা ঝুঁকিপূর্ণ কিনা। জবাবে তিনি বলেন, ‘আপনারা যদি মনে করেন, এটা গুরুত্বপূর্ণ, তবে জবাব হবে : হ্যাঁ।’

ওয়াইপিজি হলো পিকেকের সিরিয়ার সমর্থনপুষ্ট গ্রুপ। তুরস্ক এই গ্রুপকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছে।

ওয়াইপিজির প্রতি মার্কিন সমর্থন নিয়ে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ দিন ধরে টানাপোড়েন চলছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিরিয়ার বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকা সফর করলেন মার্কিন শীর্ষ জেনারেল

আপডেট সময় : ১১:৫৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩