সিরিয়া থেকে ছোড়া রকেটে তুরস্কে ২ জন নিহত
- আপডেট সময় : ০৪:৩৮:২১ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
- / 263
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
সিরিয়া থেকে ছোড়া রকেটে তুরস্কে দুইজন নিহত হয়েছে। তুরস্কের সিরীয় সীমান্তবর্তী জেলা কারকামিসে এ ঘটনা ঘটে বলে তুরস্কের আঞ্চলিক গভর্নর ও গণমাধ্যম জানিয়েছে।
সোমবার সিরিয়া থেকে পাঁচটি রকেট ছোড়া হয়। যার একটি গিয়ে পড়ে একটি স্কুলে। এতে ছয়জন আহত হয়, যাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক।
উত্তর সিরীয় কুর্দিদের এ ঘটনায় দায়ী করছে তুরস্ক। রোববার কুর্দিস পিপলস প্রটেকশন ইউনিট বা ওয়াইপিজিকে লক্ষ্য করে তুরস্কের বিমান বাহিনীর বিমান হামলার পরদিন সোমবার এসব রকেট ছুড়া হলো।
তুরস্ক এ ঘটনার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করছে। এ সংগঠনটি এর আগে গত ১৩ নভেম্বর ইস্তাম্বুলে বোমা হামলা চালিয়েছিল, যাতে ছয়জন মানুষ নিহত হয়েছিল। ওয়াইপিজিকে সিরিয়ায় পিকেকের সহযোগী হিসেবে বিবেচনা করা হয়।
তবে ইস্তাম্বুলে হামলার দায় অস্বীকার করে পিকেকে।
সূত্র : আলজাজিরা
বিডিসংবাদ/এএইচএস


























