ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীতাকুণ্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, সড়ক ও রেললাইন অবরোধ বিচারক হওয়ার স্বপ্ন পূরণে অদম্য পথচলা জয়পুরহাটের বিউটির গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে শাহজালালে সোনা পাচারের সময় ৫ কোটির ডিম জব্দ নাবলুসে ইউসুফ (আ.)-এর মাজার ঘিরে ইসরায়েলি বাহিনীর অভিযান স্বরাষ্ট্রমন্ত্রী: রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে তিন মাসে ভোক্তা অধিদপ্তরের অভিযানে আদায় ৫ কোটি ৩৫ লাখ টাকা হরমুজ প্রণালিতে ইরানের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা, কেশমে তীব্র বিস্ফোরণ শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানের কঠিন শর্ত মানল বাংলাদেশ যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবে বন্দুক হামলায় ঝরল ২৪ প্রাণ

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, সড়ক ও রেললাইন অবরোধ

  • আপডেট সময় : ০২:৩৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাইশা মুসফিয়াত (২১) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাইশা ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া এলাকার বাসিন্দা সাখাওয়াত হোসেন ও সালমা আক্তারের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ক্লাস শেষে বাড়ি ফেরার জন্য শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পাশের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে অপেক্ষা করছিলেন। এসময় ঢাকামুখী একটি দ্রুতগতির লরি সামনে থাকা স্থানীয় রুটের ৮ নম্বর বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের চাপা দিলে তিনজন গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাইশাকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। এদিকে শিক্ষার্থী নিহতের খবরে সহপাঠীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেন ও রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর দেড়টা) সড়ক ও রেলপথে যান চলাচল বন্ধ রয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল (অব.) মোহাম্মদ কাসেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবারের সব ক্লাস স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, সড়ক ও রেললাইন অবরোধ

আপডেট সময় : ০২:৩৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬