ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হেলিকপ্টারে নববধূকে বাড়ি নিয়ে এলেন ফ্রান্স প্রবাসী শাহীন অভিযান আর জরিমানায় কমছে না পণ্যের দাম, অস্বস্তিতে সাধারণ ক্রেতা জোহানেসবার্গ-কেপটাউনে ফ্লাইট চালু নিয়ে সক্রিয় সরকার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে চলেছেন হাকিম জেফ্রিস বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ব্যাপক তৎপরতা পাকিস্তানের নারায়ণগঞ্জের আলোচিত ঘটনায় আপিল শুনানিতে আসামিদের স্বীকারোক্তি উপস্থাপন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল ইসি নতুন ঠিকানায় কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা কেন্দ্র শেখ হাসিনার ফেরা নিয়ে রয়টার্সের প্রতিবেদন ও নানা গুজব হার্ট অ্যাটাক নাকি প্যানিক অ্যাটাক: বুঝবেন যেভাবে

হেলিকপ্টারে নববধূকে বাড়ি নিয়ে এলেন ফ্রান্স প্রবাসী শাহীন

  • আপডেট সময় : ০৫:৩৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্রান্স প্রবাসী মো. শাহীন ফকির নিজ গ্রামে নববধূ মারজিয়া আক্তার মীমকে বরণ করে নিয়েছেন ভিন্নধর্মী এক আয়োজনে।

বুধবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে তিনি নববধূকে নিয়ে ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফকিরকান্দি গ্রামে পৌঁছান। শাহীন ওই এলাকার বাসিন্দা মো. সিরাজের ছেলে। দীর্ঘ সাত বছর ফ্রান্সে প্রবাসজীবন কাটানোর পর সম্প্রতি ঢাকার সাদ্দাম মার্কেট এলাকার কর্ণক টাওয়ারে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের পর থেকেই স্ত্রীকে হেলিকপ্টারে করে বাড়ি আনার স্বপ্ন ছিল শাহীন ও তার পরিবারের সদস্যদের।

তাদের এই ব্যতিক্রমী যাত্রাটি মূলত মঙ্গলবার হওয়ার কথা ছিল। তবে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরসূচির কারণে আকাশপথে বিধিনিষেধ থাকায় শেষ মুহূর্তে তা পরিবর্তন করতে হয়। একদিন পিছিয়ে বুধবার নির্ধারিত সময়ে হেলিকপ্টারটি এলাকায় অবতরণ করে। ব্যতিক্রমী এই আয়োজনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। হেলিকপ্টারে নববধূর আসার দৃশ্য দেখতে স্থানীয় বাসিন্দা মো. শরীফ, নোমান ও ফরিদসহ অনেকেই ভিড় করেন। তারা জানান, গ্রামে সচরাচর হেলিকপ্টার দেখা যায় না, তাই এমন আয়োজন তাদের কাছে বেশ আনন্দের মনে হয়েছে। তবে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর উপলক্ষে আকাশপথে বিধিনিষেধ থাকায় সেদিন আসা সম্ভব হয়নি।

নিজের অনুভূতির কথা জানিয়ে শাহীন ফকির বলেন, বিয়ে অনেকের জীবনেই আসে, তবে আমি চেয়েছিলাম জীবনের এই বিশেষ মুহূর্তটি সবার চেয়ে একটু আলাদাভাবে উদ্‌যাপন করতে। দীর্ঘদিনের ইচ্ছা ও পরিবারের সম্মতিতে এই হেলিকপ্টার যাত্রার পরিকল্পনা করেছি। বিয়ের পর হেলিকপ্টারে চড়ে গ্রামে ফেরার এই নতুন অভিজ্ঞতাকে ঘিরে এলাকায় বেশ উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সাধারণ গ্রামবাসীর কাছেও এই ঘটনাটি একটি বাড়তি কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। যুবক শাহিন ফকির বলেন, বিয়ে তো অনেকেই করেন, প্রত্যেকের আয়োজনও থাকে ভিন্ন ভিন্ন।

নিউজটি শেয়ার করুন

হেলিকপ্টারে নববধূকে বাড়ি নিয়ে এলেন ফ্রান্স প্রবাসী শাহীন

আপডেট সময় : ০৫:৩৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬