ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

সীমান্ত উত্তেজনার মধ্যে আফগানিস্তান সফরে পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : ১২:৫২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
  • / 143
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আন্তঃসীমান্ত উত্তেজনার মধ্যে আফগানিস্তানে গিয়ে সে দেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাথে সাক্ষাত করেছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার। মঙ্গলবার হিনা রাব্বানি আফগানিস্তান যান।

তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ইসলামাবাদের সাথে মাসব্যাপী যুদ্ধবিরতি বাতিল ঘোষণা করার এক দিন পর তিনি আফগানিস্তান গেলেন। যুদ্ধবিরতি বাতিল করার ফলে আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।

একইসাথে পাকিস্তান তালেবান নামে পরিচিত টিটিপি প্রায় এক যুগ ধরে পাকিস্তানের বিরুদেধ লড়া করছে। তাদের মূল দাবি, ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

আফগান তালেবানের সাথে আদর্শগত মিল থাকা পাকিস্তান তালেবান সোমবার পাকিস্তানজুড়ে হামলা চালাতে তার যোদ্ধাদের নির্দেশ দিয়েছে। গ্রুপটি এক বিবৃতিতে জানায়, বিভিন্ন এলাকায় মুজাহিদিনদের বিরুদ্ধে হামলা চালানো হতে থাকায় সামরিক অভিযান জরুরি হয়ে পড়েছে।

গত এপ্রিলে পাকিস্তান বিমান বাহিনী আফগানিস্তানের অভ্যন্তরে হামলা চালালে কাবুল ও ইসলামাবাদ তিক্ত বাক্য বিনিময় করে।

পাকিস্তান অভিযোগ করছে, টিটিপি আফগানিস্তানে নিরাপদে থাকতে পারছে। তবে তালেবান এই অভিযোগ অস্বীকার করেছে। তবে আফগান তালেবান পাকিস্তান সরকারের সাথে পাকিস্তান তালেবানের শান্তি আলোচনার ব্যবস্থা করে দিয়েছিল।

সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সীমান্ত উত্তেজনার মধ্যে আফগানিস্তান সফরে পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১২:৫২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২