ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

সুইডেনকে ছাড়াই ন্যাটোতে যোগ দিচ্ছে ফিনল্যান্ড

  • আপডেট সময় : ০১:৩৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
  • / 111
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ন্যাটোতে যোগদানের ফিনল্যান্ডের প্রস্তাবকে ত্বরান্বিত করার লক্ষে দেশটি মঙ্গলবার সংসদীয় বিতর্ক শুরু করেছে। দেশটির রাশিয়ার সাথে বিস্তৃত সীমানা রয়েছে। এ সীমানা ইউরোপের দেশগুলোর সাথে রাশিয়ার থাকা বৃহত্তম সীমান্তের অন্যতম। প্রতিবেশি দেশ ও সামরিক অংশীদার সুইডেনকে ছাড়াই তারা এক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। খবর এএফপি’র।
মস্কোর ইউক্রেন আগ্রাসনে উদ্বিগ্ন হয়ে ফিনল্যান্ড ও সুইডেন তাদের কয়েক দশকের সামরিক নীতি থেকে বেরিয়ে আসে এবং গত বছরের মে মাসে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনে (ন্যাটো) যোগদানের জন্য আবেদন করে।
কিন্তু স্টকহোমের তুলনায় কম কূটনৈতিক প্রতিবন্ধকতার সম্মুখীন হেলসিঙ্কি এক্ষেত্রে ফিনল্যান্ডের এপ্রিলের সাধারণ নির্বাচনের আগেও এগিয়ে যেতে প্রস্তুত বলে মনে হচ্ছে। কারণ, দেশটির জনমতও আটলান্টিক সামরিক জোটের সদস্যপদ পাওয়ার পক্ষে রয়েছে।
ন্যাটোর ৩০ সদস্য দেশের মধ্যে কেবলমাত্র দ’ুটি ছাড়া সকলেরই ফিনল্যান্ড ও সুইডেনের সদস্যপদ পাওয়ার পক্ষে সমর্থন রয়েছে। এক্ষেত্রে হাঙ্গেরি এবং বিশেষকরে তুরস্ক সমর্থন জানানোর বাইরে রয়েছে।
ফিনল্যান্ডের অনেক পার্লামেন্ট সদস্য আইন প্রণয়নের ওপর জোর দিয়ে বলেছেন, ফিনল্যান্ড ২ এপ্রিল নির্বাচনের আগে পাস হতে চলা ন্যাটোর চুক্তির শর্তাবলী মেনে নিয়েছে।
ফিনল্যান্ড মঙ্গলবার বিলটি নিয়ে বিতর্ক করবে। ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গের সফরের সাথে মিল রেখে তারা এ আলোচনা করতে যাচ্ছেন। এ সফরকালে তিনি প্রধানমন্ত্রী সানা মারিন এবং প্রেসিডেন্ট সাউলি নিনিসটোরের সাথে সাক্ষাত করবেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুইডেনকে ছাড়াই ন্যাটোতে যোগ দিচ্ছে ফিনল্যান্ড

আপডেট সময় : ০১:৩৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩