ঢাকা ০১:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখলমুক্ত হয়ে খেলার মাঠ এখন শিশুদের জন্য উন্মুক্ত সাতক্ষীরায় আলোচিত যুবক মৃত্যুর ঘটনায় মূল অভিযোগে জড়িত ব্যক্তি ভিয়েতনামের কোয়াং ত্রি বিমানবন্দরে সফল কারিগরি ফ্লাইট পরিচালনা প্রধানমন্ত্রী: জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য ও চলাচল সাময়িক স্থগিত ইরানের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা, আটক ১ কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড: নিহত ও আহতের খবর কলকাতায় পূজামণ্ডপ ধসে ১৭ জনের প্রাণহানি, আহত অন্তত ২০ ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি

সেনেগালে বাস দুর্ঘটনায় ৪০ জন নিহত

  • আপডেট সময় : ১২:৫৮:২১ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩
  • / 128
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সেনেগালের মধ্য কাফরিন অঞ্চলে প্রধান একটি সড়কে রাতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৪০ জন নিহত এবং ৮৫ জন আহত হয়েছেন। রোববার দেশটির সরকার একথা জানায়।

দুর্ঘটনার ছবিতে সাদা একটি বাসের সামনের অংশ সম্পূর্ণভাবে ছিন্নভিন্ন অবস্থায় দেখা গেছে। গাছের সারির মধ্যে দুর্ঘটনাস্থলে একটি রক্তমাখা সিট, ব্যক্তিগত জিনিসপত্র এবং জুতো চারদিকে ছড়িয়ে রয়েছে।

সেনেগালে সড়ক দুর্ঘটনা নৈমিত্তিক ব্যাপার। বিশেষজ্ঞদের মতে, মূলত চালকের ত্রুটি, দুর্বল সড়ক এবং জরাজীর্ণ যানবাহনের কারণে এমনটা ঘটে থাকে। তবে এই দুর্ঘটনায় সাম্প্রতিক বছরগুলোতে একক একটি দুর্ঘটনায় সবচেয়ে বেশি সংখ্যক প্রাণহানি হলো।

সরকার এক বিবৃতিতে সোমবার থেকে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে, এ সময় সারা দেশে পতাকা অর্ধনমিত রাখা হবে।

বিবৃতিতে বলা হয় আন্তর্জাতিক সময় সাড়ে ৩টায় এই দুর্ঘটনাটি ঘটে।

বিরোধী রাজনীতিবিদ উসমানে সোনকো টুইটারে ঘোষণা করেছেন যে, তিনি দুর্ঘটনায় হতাহতের প্রতি শোক প্রকাশ করে একটি নির্ধারিত তহবিল সংগ্রহের অনুষ্ঠান স্থগিত করবেন।

একটি টুইট বার্তায় প্রেসিডেন্ট সাল বলেছেন, জাতীয় শোকের সময়কাল শেষ হওয়ার পরে ‘সড়ক নিরাপত্তার বিষয়ে দৃঢ় পদক্ষেপ নিতে’ একটি সরকারি কাউন্সিল অনুষ্ঠিত হবে।

২০২০ সালের অক্টোবরে পশ্চিম সেনেগালে একটি রেফ্রিজারেটেড লরির সাথে বাসের সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছিল।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সেনেগালে বাস দুর্ঘটনায় ৪০ জন নিহত

আপডেট সময় : ১২:৫৮:২১ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩