ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

সোনাগাজীতে দুর্ধর্ষ ডাকাতি।। ১০ লাখ টাকার মালামাল লুট

  • আপডেট সময় : ০৩:৩৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০১৭
  • / 234
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নে পৃথক দুটি ঘটনায় দু’বাড়িতে রোববার গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে । এসময় ডাকাতরা ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা সহ প্রায় ১০লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী সূত্র জানায়,  রোববার দিবাগত রাত ৪ টার দিকে চরচান্দিয়া ইউনিয়নের উত্তর চরচান্দিয়া গ্রামের চৌধুরী পুকুর পাড় (চট্রগ্রাম সমাজ) এলাকার মোল্লা বাড়ির সোনাগাজী বাজারের রাকিন স্টোরের মালিক শামীম মাল্লার বাড়িতে ১০/১৫ জনের একদল মুখোশধারী সশস্ত্র ডাকাত বসত ঘরের দরজা ভেঙ্গে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ১২ ভরি স্বর্ণলংকার, নগদ ১১ হাজার টাকা, মূল্যবান জিনিসপত্র সহ ৫ লাখ টাকার মালামাল লুটে নেয়।

আপরদিকে রাত ৩টার দিকে চরচান্দিয়া ইউনিয়নের মধ্যম চরচান্দিয়া মালয়েশিয়া প্রবাসী নুর আলমের বাড়ির কলাপসিবল গেইটের তালা কেটে ১৫/২০ জনের সশস্ত্র মুখোশধারী ডাকাতদল ঘরে প্রবেশ করে সবাইকে রশি দিয়ে বেধে নগদ ২৫ হাজার টাকা, স্বর্ণলঙ্কার ৫ভরি সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুটে নেয়। সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মামুন রহমান দুটি বাড়িতে ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকাবাসীর সহায়তায় নিজাম উদ্দিন নামে এক ডাকাতকে আটক করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় এখনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোনাগাজীতে দুর্ধর্ষ ডাকাতি।। ১০ লাখ টাকার মালামাল লুট

আপডেট সময় : ০৩:৩৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০১৭