ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

সোনারগাঁও ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

  • আপডেট সময় : ০২:৩৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭
  • / 238
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁও বিশ্ব বিদ্যালয় কলেজ (ডিগ্রী কলেজ) শাখার ছাত্রলীগ সভাপতি সজিবুল ইসলাম সজিবকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার হোসেনপুর এস.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সজিব সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ’র উপর হামলার এজাহারভূক্ত আসামী। এ অভিযোগে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। সজিব উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের জহিরুল হকের ছেলে।

সোনারগাঁও থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের পিপিএম জানান, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ’র উপর হামলার এজাহারভুক্ত আসামী সজিবকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হোসেনপুর এলাকায় অভিযান চালায়। এসময় হোসেনপুর এস.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে সজিবকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, মারামারি, লুটপাটসহ ১০/১২টি মামলা রয়েছে। মঙ্গলবার বিকেলে গ্রেফতারকৃত সজিবকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারী সোমবার বিকেলে সোনারগাঁ উপজেলা পরিষদ সভাকক্ষে সমন্বয় কমিটির সভা শেষে বাড়ি ফেরার পথে উপজেলা চত্বরে সজিবের নেতৃত্বে ৭-৮ জনের একটি দল সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহকে শারিরিকভাবে লাঞ্চিত করে হত্যার চেষ্টা চালায়। এসময় চেয়ারম্যান প্রাণ বাঁচতে দৌড়ে ইউএনও কক্ষে আশ্রয় নেন। এ ঘটনায় পরদিন সকালে জাহিদ হাসান জিন্নাহ বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোনারগাঁও ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

আপডেট সময় : ০২:৩৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭