ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

সোমালিল্যান্ডের বিরোধপূর্ণ শহরে লড়াইয়ে ২ শতাধিক মানুষ নিহত

  • আপডেট সময় : ১২:২৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
  • / 128
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সোমালিয়া থেকে বিচ্ছিন্ন সোমালিল্যান্ডের একটি বিতর্কিত সীমান্ত শহর লাস আনোদের একটি হাসপাতালের পরিচালক বলেছেন, কয়েক সপ্তাহের তীব্র লড়াইয়ে ওই এলাকার প্রায় ২০০ জন নিহত এবং আরো শতাধিক আহত হয়েছেন।

প্রায় এক মাস ধরে, সোমালিল্যান্ডের সেনাবাহিনী লাস আনোদের নিয়ন্ত্রণ নেয়ার জন্য মিলিশিয়া গোষ্ঠীর সাথে লড়াই করছে। গত প্রায় তিন দশক আগে সোমালিয়া থেকে বিচ্ছিন্ন সোমালিল্যান্ড, ২০০৮ সাল থেকে মিলিশিয়া গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। তবে স্থানীয় লোকজন সোমালিয়ার কেন্দ্রীয় সরকারকে সমর্থন করে এবং তাদের দ্বারা শাসিত হতে চায়।

লাস আনোদের গারগার হাসপাতালের পরিচালক ডা: ইসমাইল মোহামুদ বলেছেন, আহত রোগীর সংখ্যা এক হাজারের কাছাকাছি, এছাড়া লড়াইয়ে ২০০ জনেরও বেশি লোক নিহত হয়েছেন। তিনি আরো বলেন, নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

যুদ্ধবিরতির জন্য স্থানীয় এবং আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও, লড়াই অব্যাহত রয়েছে।

জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ গত মাসে লাস আনোদে সহিংসতা কমানোর আহ্বান জানিয়েছিল। মোগাদিশুতে কেন্দ্রীয় সরকারও একই আহ্বান জানায়। উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় অব্যাহত থাকায় তাদের ওই আহ্বানে কেউ কর্ণপাত করেনি।

মোগাদিশুভিত্তিক থিঙ্ক ট্যাঙ্কের প্রতিষ্ঠাতা আহমেদ হাদি ভিওএ-কে বলেন, সোমালিয়ার আধা-স্বায়ত্তশাসিত পান্টল্যান্ড অঞ্চল সোমালিল্যান্ড, এবং সুল অঞ্চলের গোষ্ঠীগুলির মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রতিদ্বন্দ্বিতার অর্থ হল, এই লড়াই দীর্ঘ সময় ধরে চলতে পারে।

হাদি বলেন, বেসামরিক নাগরিকদের মধ্যে লড়াই এবং হতাহতের ঘটনা সোমালিল্যান্ডের সুনামকে ক্ষতিগ্রস্ত করবে এবং আন্তর্জাতিক স্বীকৃতির জন্য দীর্ঘস্থায়ী চাপকে আরো জটিল করে তুলবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোমালিল্যান্ডের বিরোধপূর্ণ শহরে লড়াইয়ে ২ শতাধিক মানুষ নিহত

আপডেট সময় : ১২:২৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩