ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শনে আনসার মহাপরিচালক নিরাপত্তাজনিত কারণে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান কোডশেয়ার চুক্তিতে যুক্ত হচ্ছে থাই ও লট পোলিশ এয়ারওয়েজ শূন্যে ভাসবে টেসলার নতুন রোডস্টার, চমক দিলেন ইলন মাস্ক আড়াইহাজারে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ও টাকা সম্পদ সংক্রান্ত ঘটনায়

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের

  • আপডেট সময় : ০৯:৪০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের মক্কায় একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। নিহতরা হলেন নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আক্তার। গত বুধবার (১৪ অক্টোবর) এই দণ্ড কার্যকর করা হয়েছে বলে সৌদি গণমাধ্যমে তথ্য প্রকাশ করা হয়।

তবে মৃত্যুদণ্ড কার্যকরের এই বিষয়টি নিয়ে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক বার্তা বা তথ্য বাংলাদেশ মিশনকে আগে জানানো হয়নি। বিচারপ্রক্রিয়া ও দণ্ড কার্যকরের বিষয়ে কোনো ধরনের আগাম তথ্য না পাওয়ায় জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

ঘটনার বিস্তারিত জানতে ও দণ্ড কার্যকরের কারণ অনুসন্ধানে সৌদি আরবের পররাষ্ট্র দপ্তরে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে একটি চিঠি পাঠিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। পররাষ্ট্র মন্ত্রণালয় ও কনস্যুলেটের দায়িত্বশীল কর্মকর্তাদের তথ্যানুযায়ী, ওই দুই বাংলাদেশির বিরুদ্ধে আনীত সুনির্দিষ্ট অভিযোগ, মামলার নথিপত্র, আদালতের চূড়ান্ত রায় এবং সাজা কার্যকরের বিস্তারিত তথ্যের সুস্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে সৌদি সরকারের কাছে।

নিউজটি শেয়ার করুন

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের

আপডেট সময় : ০৯:৪০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬