ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

সৌদি আরবের প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ বিন সালমান

  • আপডেট সময় : ০৯:২৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
  • / 163
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে দেশটির প্রধানমন্ত্রী হয়েছেন। বাদশাহ সালমান এক রাজকীয় ফরমানের মাধ্যমে তার মন্ত্রিসভায় এ পরিবর্তনের কথা জানিয়েছেন বলে সরকারি সৌদি প্রেস অ্যাজেন্সি মঙ্গলবার প্রকাশ করেছে।

প্রিন্স মোহাম্মদ ইতোমধ্যেই বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারক দেশটির কার্যত শাসকে পরিণত হয়েছিলেন। তবে এই নিয়ো তাকে দেশীটর সরকারপ্রধান হিসেবে তার ভূমিকাকে আনুষ্ঠানিকতা দেবে।

ক্রাউন প্রিন্স ইতোমপূর্বে উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তার স্থলাভিষিক্ত হয়েছেন তার ছোট ভাই খালিদ বিন সালমান।

রাজকীয় ফরমানে বলা হয়, অন্য সকল সিনিয়র মন্ত্রী তাদের পদে বহাল থাকবেন। এদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল ফারহান আল সৌদ, অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান ও বিনিয়োগমন্ত্রী খালিদ আল-ফালিহ।

প্রধানমন্ত্রীর পদটি আগে বাদশাহই নিজের হাতে রাখতেন। তবে এবার ক্রাউন প্রিন্সকে তাতে বসানোর মানে হচ্ছে ৮৬ বছর বয়স্ক বাদশাহ অব্যাহতভাবে, তবে ধীরে ধীরে দেশের ক্ষমতা হস্তান্তর করছেন।

রাজকীয় ফরমানে অবশ্য দায়িত্ব হস্তান্তরের কোনো কারণ বলা হয়নি। তবে ফরমানে বলা হয়েছে, মন্ত্রিসভার বৈঠকে বাদশাহ সভাপতিত্ব করে যাবেন।
সূত্র : আল জাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সৌদি আরবের প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ বিন সালমান

আপডেট সময় : ০৯:২৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২