ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

স্কিল জবস এর উদ্যোগে ‘জাপানে তথ্যপ্রযুক্তির চাকরির বাজার’ শীর্ষক সেমিনার

  • আপডেট সময় : ০২:৪২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অগাস্ট ২০১৮
  • / 335
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  দেশের শীর্ষস্থানীয় জব পোর্টাল ‘স্কিল জবস’ ও জাপানের ‘জেবিনেট কর্পোরেশন’ এর  আয়োজনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আজ ১৮ আগস্ট, ২০১৮ ‘জাপানে তথ্যপ্রযুক্তির চাকরির বাজার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তিতে স্নাতকসম্পন্ন অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং সেমিনার শেষে তাদের মধ্যে ২০জন স্পট রিক্রুটমেন্টের জন্য তাৎক্ষণিকভাবে মৌখিক পরীক্ষায় অংশ নেন।

সেমিনার পরিচালনা করেন জাপানের লোয়ার ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের আইটি বিভাগের প্রধান ওয়াতরু কোনাগাই এবং জেবিনেট কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান শাহীন। এসময় আরো উপস্থিত ছিলেন স্কিল জবসের ব্যবস্থাপক (অপারেশন ও প্রশাসন) মো. আব্দুল্লাহ-আল-মামুন বাদশা।

জাপানে ক্যারিয়ার গড়তে কিংবা উচ্চশিক্ষার উদ্দেশে যারা যেতে চান তাদের জন্য জেবিনেট কর্পোরেশন জাপানি ব্যবসার আদব কেতা সম্পর্কে বাংলাদেশিদেরকে ধারনা দিতে নানা কর্মসূচীর আয়োজন করতে যাচ্ছে।

স্কিল জবস ইতিমধ্যে জেবিনেট কর্পোরেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এখন থেকে জেবিনেটের এসব কোর্সের মার্কেটিং ও প্রমোশনের একক পার্টনার হবে স্কিল জবস এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হবে পরীক্ষা কেন্দ্র।

নিউজটি শেয়ার করুন

স্কিল জবস এর উদ্যোগে ‘জাপানে তথ্যপ্রযুক্তির চাকরির বাজার’ শীর্ষক সেমিনার

আপডেট সময় : ০২:৪২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অগাস্ট ২০১৮