ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সড়ক দুর্ঘটনায় কক্সবাজারের ৭ বাংলাদেশি নিহত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাওহিদ হৃদয়ের রেকর্ডময় ডাবল সেঞ্চুরিতে লিড শ্রীপুরে আলোচনা সভা: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ইরানের পরমাণু তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের আর্থিক সংকটে চীনের তিন শীর্ষ উড়োজাহাজ পরিবহন সংস্থা জামালপুরে ট্রাকচাপায় এক পরিবারের তিন সদস্যসহ নিহত ৪ বিএনপি ব্যর্থ আওয়ামী লীগ, দাবি হাসনাত আব্দুল্লাহর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নতুন কৌশলে জামায়াত ও এনসিপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে চসিক প্রশাসকের শ্রদ্ধা ট্রাম্পের হুমকির মুখে কূটনৈতিক তৎপরতা বাড়াল ইরান, পাশে রাশিয়া

স্বর্ণের দাম ফের বাড়ল

  • আপডেট সময় : ১০:৫৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
  • / 259
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফের বাড়ল স্বর্ণের দাম। ভরিতে ১ হাজার ২২৫ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম হিসাবে ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ৮৩ হাজার ২৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। সোমবার থেকে নতুন এ দাম কার্যকর হবে।

এর আগে টানা তিন দফা বাড়ার পর গত বুধবার (১৭ আগস্ট) দেশের বাজারে সোনার দাম কমা‌নোর ঘোষণা দেয় বাজুস। ভালো মানের সোনার দাম ভরিতে ২ হাজার ২৭৫ টাকা কমায়। ফলে ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনার দাম কমে দাঁড়ায় ৮২ হাজার ৫৬ টাকা, যা তার আগে ছিল ৮৪ হাজার ৩৩১ টাকা।

এদিকে ওয়েল প্রাইস ডটকমের এক প্রতিবেদনে জানা গেছে, বিশ্ববাজারে কমতে শুরু করেছে সোনার দাম। সর্বশেষ রোববার প্রতি আউন্স সোনা বিক্রি হচ্ছে ১ হাজার ৭৪৬ ডলারে। এক সপ্তাহ আগেও এর দর উঠে গিয়েছিল প্রতি আউন্স ১ হাজার ৮০০ ডলারের ওপর।

তবে রুপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বর্ণের দাম ফের বাড়ল

আপডেট সময় : ১০:৫৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২