ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

হল খুললেই প্রযোজকদের ছবি মুক্তির আহ্বান

  • আপডেট সময় : ০৭:৪৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
  • / 133
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনন্দমেলা প্রতিবেদক
কোটাবিরোধী সংস্কার আন্দোলন ঘিরে সিনেমা হল বন্ধ থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি বা হল মালিক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জল। বিপুল পরিমাণ অর্থনৈতিক ক্ষতির কারণে হয়তো দুর্বল হলগুলো চিরতরে বন্ধ হয়ে যেতে পারে -এমন আশঙ্কার কথাও জানিয়েছেন এই নেতা।
চলমান অবস্থায় গত ১০ দিন ধরে টানা সিনেমা হল বন্ধ। এ অবস্থায় বিপুল পরিমাণ ক্ষতি হয় হল মালিকদের। নতুন সিনেমা আসার ঘোষণা না থাকায় সংকট ঘণীভূত হওয়ার আশংকা করছেন হল মালিক সমিতি।
জানা গেছে, ‘তুফান’ সিনেমা ঘিরে বেশকিছু পুরাতন হল নতুন উদ্যোমে সেজেছিলো তাতে করে কিছু মুনাফাও তারা করেছিলো। অনেকে হল মালিক ঈদের আগে ঢিমেতালে চলা ব্যবসায় ক্ষতি পুষিয়ে নিয়েছিলেন। কিন্তু দেশের চলমান ইস্যুতে আবার তারা দীর্ঘ ক্ষতির মুখে পড়েছে বলে অনেকেই হতাশা প্রকাশ করছেন।
এ অবস্থার আরো চরম আকারে যাবে যদি শিগগিরই ভালো মানের সিনোম মুক্তি না পায়- এমনটাই জানালেন সমিতির সাধারণ সম্পাদক।
বলেন, আমরা প্রত্যাশা করছি শিগগিরই চলমান অবস্থার উন্নতি হবে। সে সঙ্গে মুক্তি পাবে বড় সিনেমাগুলো। কিন্তু প্রযোজকরা যদি তাদেও সিনেমাগুলো মুক্তি দিতে গড়িমসি করেন তাহলে হলের সংখ্যা কমে আসবে। কারণ অনেক বন্ধ হলও নতুন করে চালু হয়েছে, তারা লোকসানে নিজেদের টিকিয়ে রাখতে পারবেন না ফলে তারা ব্যবসা গুটিয়ে নিবেন।
প্রযোজকদের প্রতি আওলাদ আহ্বান জানিয়ে বলেন, অবস্থার উন্নতি হলে প্রযোজকদের কাছে অনুরোধ রাখবো তারা যেন দ্রুত ভালো মার্কেটিং করে সিনেমা মুক্তি দেন, নয়তো ইন্ডাস্ট্রির অনেক বড় ক্ষতি হয়ে যাবে।
তিনি বলেন, দ্রুতই আমরা অন্যান্য সংগঠনগুলোর সাথে মিটিংয়ে বসবো। আশা করছি সমস্যা উত্তরণে সকলেই সময়োপযোগী উদ্যোগ নিয়ে ইন্ডাস্ট্রি বাঁচবে এমন সিদ্ধান্ত নেবো।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হল খুললেই প্রযোজকদের ছবি মুক্তির আহ্বান

আপডেট সময় : ০৭:৪৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪