ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ: সচেতনতা বাড়ানোর আহ্বান, মানসিক সুস্থতায় প্রয়োজন সহমর্মিতা ও কার্যকর উদ্যোগ দিল্লিতে বিক্ষোভ ঘিরে গণগ্রেফতার হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলার তদন্তে আত্মঘাতী পরিকল্পনার তথ্য আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় হিফজ বিভাগে প্রথম বাংলাদেশের হিরা আহত শ্রমিকদের সন্তানদের শিক্ষার খরচ বহন করবে সরকার: শ্রমমন্ত্রী এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ ভাবছে দিল্লিতে বিক্ষোভের সময় মমতা, কেজরিওয়ালসহ একাধিক নেতা আটক জামায়াত নেতার ৭০০ অটোরিকশা: প্রমাণ চাইলেন জুবায়ের ভিসা জটিলতায় ওমান যাত্রা পিছিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের

হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

  • আপডেট সময় : ০৬:৫০:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৬ জন এবং মারা গেছেন আটজন। এর মধ্যে ঢাকা বিভাগে পাঁচজন ও চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে রোগী মৃত্যুবরণ করেছেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৫৫ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন, আর বাকি ১ হাজার ৫১ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ৩২৮ জনের দেহে, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ১৩১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৯৫৫ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা ২ লাখ ৩ হাজার ৮৪৮ জনে পৌঁছেছে। এছাড়া গত ১৫ মার্চ থেকে হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৮০ হাজার ৯৪৫ জন ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১ লাখ ৭৩ হাজার ৪৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

নিউজটি শেয়ার করুন

হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

আপডেট সময় : ০৬:৫০:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬