ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

হাসপাতালে সন্ধ্যা রায়, অবস্থা সংকটমুক্ত নয়!

  • আপডেট সময় : ০৪:২৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪
  • / 146
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক
পশ্চিমবঙ্গের গুণী অভিনেত্রী সন্ধ্যা রায়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। টানা তিন দিন হলো ভর্তি হলেও তার অবস্থা স্থিতিশীল নয় বলে জানা গেছে। জানা গেছে, হৃদযন্ত্রের জটিলতা নিয়ে তিন দিন ধরে হাসপাতালে ভর্তি কলকাতার বাংলা সিনেমার অভিনেত্রী সন্ধ্যা রায়।

আনন্দবাজার জানিয়েছে, বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট হলে এই অভিনেত্রীকে দক্ষিণ কলকাতার উডসল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয় শনিবার।

হাসপাতালে ভর্তির পর তার ইসিজি, ইকোকার্ডিওগ্রামসহ বিভিন্ন পরীক্ষা করা হয়। সেসব পরীক্ষার ভিত্তিতেই চিকিৎসকরা বলছেন, ‘করোনারি ইনসাফিসিয়েন্সিতে’ ভুগছেন সন্ধ্যা রায়। এখনো তার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। সন্ধ্যা রায়ের বয়স ৭৮ বছর।

গত শতকের ষাট ও সত্তরের দশকে অনুপ কুমার-সন্ধ্যা রায় জুটি বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় ছিল। ১৬ বছর বয়সে সিনেমা জগতে পা রাখেন সন্ধ্যা। তার প্রথম সিনেমা ‘মামলার ফল’ মুক্তি পায় ১৯৫৭ সালে। সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ এবং তরুণ মজুমদারের ‘ঠগিনি’ এ অভিনেত্রীর অন্যতম কাজ।

এ ছাড়া ‘বাবা তারকনাথ’, ‘দাদার কীর্তি’ , ‘ছোট বউ’, ‘মায়া মৃগয়া’, ‘কঠিন মায়া’, ‘বন্ধন’, ‘পলাতক’, ‘তিন অধ্যায়’, ‘আলোর পিপাসা’, ‘ফুলেশ্বরী’, ‘সংসার সীমান্তে’, ‘নিমন্ত্রণ’সহ আরো অনেক সিনেমায় তিনি অভিনয় করেছেন।

সন্ধ্যা রায়ের পরিবারের আদিবাস ছিল বাংলাদেশের যশোরের বেজপাড়ায়। তিনি বিয়ে করেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারকে।

২০১৪ সালের ভারতের লোকসভা নির্বাচনে মেদিনীপুর আসনে তৃণমূলের টিকিটে নির্বাচন করে জয়ী হন সন্ধ্যা রায়। ২০১৯ সাল পর্যন্ত তিনি পার্লামেন্ট সদস্য ছিলেন।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাসপাতালে সন্ধ্যা রায়, অবস্থা সংকটমুক্ত নয়!

আপডেট সময় : ০৪:২৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪