ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

  • আপডেট সময় : ০৮:৪৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
  • / 240
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নিয়মিত মেডিক্যাল চেকআপ শেষে বাসায় ফিরছেন। সোমবার (২২ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি।

এর আগে বিকেল ৪টার দিকে তিনি তার গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে হাসপাতালের উদ্দেশে রওয়ানা হয়ে পৌণে ৫টার দিকে সেখানে পৌঁছান। পরে সন্ধ্যা ৭টার দিকে তিনি হাসপাতাল থেকে বের হন।

খালেদা জিয়াকে হাসপাতালে নেয়ার আগে ফিরোজার সামনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান জানিয়েছিলেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। একটি মিথ্যা মামলায় তাকে সাজা দেয়া হয়েছে। এখন তিনি সেই সাজার মধ্যে আছেন। তিনি এখন মৌলিক অধিকার থেকে বঞ্চিত। চিকিৎসা পাওয়া যে মৌলিক অধিকার, সেটা থেকেও তিনি বঞ্চিত।

তিনি আরো বলেন, চিকিৎসকরা বলেছেন ওনাকে সুচিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান। এই দেশগুলোতে তার রোগের চিকিৎসা আছে। বারবার পরিবার ও দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে সরকারকে। কিন্তু সরকার তাকে কোনোভাবেই বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দিচ্ছে না।

সর্বশেষ গত ১১ জুন হঠাৎ অসুস্থ হয়ে মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরে ২৪ জুন বিকেল ৫টায় হাসপাতাল থেকে বাসায় ফিরেন।

এর আগে ২০২১ সালের ১১ এপ্রিল কোভিড-১৯-এ আক্রান্ত হন বেগম খালেদা জিয়া। ১৫ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে সিটিস্ক্যান করা হয় তার। ২৭ এপ্রিল করোনার চিকিৎসার জন্য তাকে সে হাসপাতালে ভর্তি করা হয়। কোভিড থেকে সেরে ওঠার পর আরো কিছু শারীরিক সমস্যা হলে সে বছরের ২৫ অক্টোবর তার অস্ত্রোপচার করতে হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

আপডেট সময় : ০৮:৪৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২