ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

হাসিনা-রেহানা পরিবারের ৬ কোটি ২১ লাখ টাকার বাড়ি-জমি ক্রোকের নির্দেশ

  • আপডেট সময় : ০৬:৪৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / 247
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানার পরিবারের সদস্যদের ৬ কোটি ২১ লাখ ৬১ হাজার ৫০০ টাকা মূল্যের বাড়ি ও জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম আদালত কর্তৃক এই নির্দেশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলাম এসব সম্পদ ক্রোক চেয়ে আদালতে আবেদন করেন।

দুদকের আবেদন থেকে জানা যায়, যেসব সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে—শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের রাজধানীর বারিধারা আবাসিক এলাকার ‘কে’ ব্লকের ১০ নম্বর রোডের ২০ নম্বর প্লটের একটি বাড়ি, যার মূল্য ধরা হয়েছে ৪ কোটি ৯৮ লাখ টাকা; শেখ রেহানা, সায়মা ওয়াজেদ পুতুল ও সজীব ওয়াজেদ জয়ের খুলনায় ৮৭.৭০ শতাংশ জমি, যার মূল্য ধরা হয়েছে ৬১ লাখ ৮৭ হাজার টাকা; শেখ রেহানার টুঙ্গিপাড়ায় ১৯ শতাংশ জমি, যার মূল্য ধরা হয়েছে ২০ লাখ ৫০ হাজার টাকা এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিকের খুলনায় ৮৭.৭০ শতাংশ জমি, যার মূল্য ধরা হয়েছে ৪১ লাখ ২৪ হাজার ৫০০ টাকা।

দুদকের আবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এবং রাজধানীর পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ও তদন্তাধীন রয়েছে। বিশ্বস্ত সূত্র জানতে পেরেছে, তাঁরা তাঁদের নামীয় সম্পদ অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর করার চেষ্টা করছেন। এ কারণে তাঁদের এসব স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া অত্যন্ত প্রয়োজনীয়।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার একই আদালত সায়মা ওয়াজেদ পুতুলের গুলশানের একটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দিয়েছিলেন। এর আগেও একই আদালত শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের সদস্যদের বিভিন্ন ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছিলেন।

বিডিসংবাদ ডটকম/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাসিনা-রেহানা পরিবারের ৬ কোটি ২১ লাখ টাকার বাড়ি-জমি ক্রোকের নির্দেশ

আপডেট সময় : ০৬:৪৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫