ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

হুমায়ূন আহমেদের সহকারী মনির হোসেন জীবন আর নেই

  • আপডেট সময় : ০৫:৩৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • / 135
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক
‘আজ রবিবার’ খ্যাত পরিচালক মনির হোসেন জীবন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার দিবাগত রাত ১টার দিকে ব্রেইন স্ট্রোক করে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে মারা গেছেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নির্মাতা ফরিদুল হাসান। জানা গেছে, মনির হোসেন জীবন শারীরিক ভাবে সুস্থ ছিলেন।

কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এদিন রাতেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার কিছুক্ষণ পর তাকে মৃত্যু ঘোষণা করা হয়। আরও জানা গেছে, নাট্যনির্মাতা মনির হোসেন জীবনের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য আজ বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে রাখা হবে। শ্রদ্ধা জানানো শেষে সকাল ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে মরহুমের মরদেহ পিতৃনিবাস নরসিংদীর মনোহরদীতে নিয়ে যাওয়া হবে।

সেখানে বাদ আসর দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় সমাহিত করা হবে। প্রযোজক-নির্মাতা জীবন ১৯৬৮ সালের ১৫ ফেব্রুয়ারি নরসিংদী জেলার মনোহরদী থানাধীন কুতুবদী (বড় বাড়ি) গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম ডা. এম এ আজিজ অব. পুলিশ কর্মকর্তা। ১৯৯৩ সালে হুমায়ূন আহমেদের সঙ্গে পরিচয় মনির হোসেন জীবনের। এর অগে সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করতেন। হুমায়ূন আহমেদের ‘আগুনের পরশমণি’ সিনেমাতে ভাড়াটে সহকারী পরিচালক ছিলেন তিনি।

পরে ‘নক্ষত্রের রাত’ নাটকে প্রথম প্রধান সহকারী হিসেবে কাজ করেন। ‘আজ রবিবার’ নাটক দিয়েই টিভি মিডিয়াতে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন মনির হোসেন জীবন। এরপর অসংখ্য নাটক নির্মাণ করেছেন তিনি। ২০০০ সাল থেকে মনির হোসেন জীবন তার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘স্বাধীন চলচ্চিত্র’ গঠন করেন। তার প্রযোজনা সংস্থা থেকে তিনি অসংখ্য একক নাটক নির্মাণ করেন।

এর মধ্যে উল্লেখযোগ্য- ‘শাদা কাগজ’, ‘বন্যার চোখে জল’, ‘অপ্রত্যাশিত প্রত্যাশা’, ‘অতঃপর নিঃস্বঙ্গতা’, ‘একজন ময়না’, ‘গানম্যান’, ‘বিবাহ সংকট’, ‘কোরবান আলীর কোরবানী’ সহ প্রায় শতাধিক নাটক নির্মাণ করেছেন। এছাড়াও টেলিফিল্ম, ধারাবাহিক নাটক, প্রামান্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও বিজ্ঞাপন নির্মাণ করেছেন। ‘স্বাধীন থিয়েটার’ নামে এই নির্মাতার একটি মঞ্চ নাটকের দল রয়েছে। তার নির্দেশনায় মঞ্চেও বেশ কিছু নাটক প্রদর্শিত হয়েছে। মনির হোসেন জীবন তার কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)সহ অসংখ্য সম্মাননা পেয়েছেন।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হুমায়ূন আহমেদের সহকারী মনির হোসেন জীবন আর নেই

আপডেট সময় : ০৫:৩৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪