ঢাকা ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাশকতা ও আতঙ্ক ছড়াতে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি ইয়েমেনে সৌদি বিমান হামলায় ৩৩ জনের প্রাণহানি ঢাকা মহানগর উত্তর যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি গঠিত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী আর্থিকের চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতিতে বিচার বিভাগের বেশি ক্ষতি: আইনমন্ত্রী অর্থনৈতিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী যাত্রাবাড়ীতে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল নিয়ে দুইজনের পালানোর অভিযোগ শাহজালালে লাগেজ ব্যবস্থাপনার উন্নতিতে সন্তুষ্ট জামায়াত নেতা রেজাউল করিম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লাসীমার বিধিনিষেধ তুলে নিল ইরান ব্রাহ্মণবাড়িয়ায় অখণ্ড ইউনিয়ন পুনর্বহালের দাবিতে রেল ও সড়ক অবরোধ

১০ ডিসেম্বরের মতো সতর্ক থাকতে হবে : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০৯:৫৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
  • / 182
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দেশব্যাপী বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে তারা যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আগামীকাল আমাদের সম্মেলন। এদিকে ঢাকার বাইরে বিভিন্ন কর্মসূচি রেখেছে বিএনপি। তাই যেসব নেতাকর্মী এদিন নিজ নিজ এলাকায় অবস্থান করবেন। ১০ ডিসেম্বরের মতো তাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের ভেন্যু পরিদর্শন শেষে নেতাকর্মীদের এ নির্দেশনা দেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঢাকার বাইরে সারাদেশে বিএনপির কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচি থেকে বিশৃঙ্খলা হতে পারে। তাই ঢাকার বাইরে যারা নিজ নিজ এলাকায় অবস্থান করবেন তারা যেন সতর্ক থাকেন।

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে বিএনপি জোট নেতৃত্ব দিচ্ছে। ডিসেম্বরের ১০ তারিখ তারা ফেল করেছে। তারা মাথা নত করবে না। তারা মরিয়া হয়ে নেমেছে। কারণ, তারা জানে নির্বাচনে শেখ হাসিনাকে হারানো সহজ নয়। কাজেই তারা এখন আন্দোলন, জ্বালাও-পোড়াও সন্ত্রাসের মতো অপকর্ম করে সরকার হটানোর পাঁয়তারা করছে।
সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১০ ডিসেম্বরের মতো সতর্ক থাকতে হবে : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৯:৫৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২