ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা গাদি আইজেনকোট ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয়

২১শের গ্রেনেড হামলা ও পিলখানা হত্যা আ’লীগেরই সৃষ্টি : রিজভী

  • আপডেট সময় : ১১:০৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০১৭
  • / 268
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ২১ আগস্টের গ্রেনেড হামলা এবং পিলখানা হত্যাকাণ্ড আওয়ামী লীগেরই সৃষ্টি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশের বিভিন্ন স্থানে বিএনপির ত্রাণ কার্যক্রমে বাধা দেয়ার অভিযোগও করে রিজভী বলেন, ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া রায় নিয়ে যারা সুপ্রিম কোর্টের পক্ষে কথা বলছে সরকার সমর্থকরা তাদের হুমকি দিচ্ছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে এসব কথা বলেন বিএনপির এই নেতা। জাতীয়তাবাদী ওলামা দল এই দোয়া মাহফিলের আয়োজন করে।

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনারসহ কারো চিন্তা নেই উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, তিনি প্রধানমন্ত্রীর অনুগত হয়ে কাজ করছেন। সংবিধান তো তাঁকে যথেষ্ট ক্ষমতা দিয়েছে। কিন্তু তিনি প্রধানমন্ত্রীর চাকরি করছেন বলে সেই ক্ষমতা ব্যবহার করতে পারছেন না।

২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার ওপর চালানো গ্রেনেড হামলাকে আওয়ামী লীগেরই নীল-নকশা মন্তব্য করে রিজভী বলেন, ‘আওয়ামী লীগকে তো বলা হয়েছিল মুক্তাঙ্গনে সমাবেশ করতে। তারা কেন পার্টি অফিসের সামনে সমাবেশ করলেন?

আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, এ দেশের সব সামরিক শাসনকে তো আপনারা সমর্থন করেছেন, আমরা করিনি। খন্দকার মোশতাককে তো আপনারাই সঙ্গে সঙ্গে রেখেছেন। যে এরশাদ গণতন্ত্র ধ্বংস করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল সেই এরশাদকে তো শেখ হাসিনাই প্রশ্রয় দিচ্ছেন। এই ঐতিহ্য শুধু আওয়ামী লীগেরই। তাদের ঐতিহ্যই হচ্ছে গণতন্ত্র হত্যা এবং সব দলের রাজনীতি বন্ধ করা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২১শের গ্রেনেড হামলা ও পিলখানা হত্যা আ’লীগেরই সৃষ্টি : রিজভী

আপডেট সময় : ১১:০৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০১৭