ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

২৬০ ঘণ্টা পর উদ্ধার হলো এক শিশু

  • আপডেট সময় : ০৩:৫৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩
  • / 112
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তুরস্কে ভূমিকম্পের ২৬০ ঘণ্টা পর একটি শিশুকে উদ্ধার করেছে তুর্কি উদ্ধারকর্মী দল। শুক্রবার দেশটির হাতাই প্রদেশের একটি ধ্বংসস্তূপ থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার করা শিশুর নাম উসমান হালবিয়াহ। সে হাতাই প্রদেশের আকিনচি জেলার অধিবাসী।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফখরুদ্দিন কোজা আলি এক টুইট বার্তায় লেখেন, তুরস্কে দীর্ঘ প্রচেষ্টায় ২৬০ ঘণ্টা পর উসমান নামের একটি শিশুকে উদ্ধার করা সম্ভব হয়েছে। শিশুটি এখন হাতাইয়ের মুস্তফা কামাল মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছে।

এ সময় শিশুটির সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দিয়ে তিনি লেখেন, আমরা সব সময় উসমানকে আপনজনের মতোই সঙ্গ দেব।

এদিকে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলায়মান সোয়াইলু খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তিনি উদ্ধারকর্মীদের মুখে ঘটনার পূর্ণ বিবরণ শোনেন। পরে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, উদ্ধারকাজে আপনাদের এ আন্তরিকতা আমাদের ভীষণ অভিভূত করেছে। আমরা আপনাদের এ আন্তরিকতাকে স্বাগত জানাই। আপনাদের প্রতি আমরা চির কৃতজ্ঞ।

সূত্র : আলজাজিরা মুবাশির, আনাদোলু

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২৬০ ঘণ্টা পর উদ্ধার হলো এক শিশু

আপডেট সময় : ০৩:৫৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩