ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

২৭তম বিসিএসে বঞ্চিতরা চাকরি পাবেন কিনা, রায় বৃহস্পতিবার

  • আপডেট সময় : ০২:৩২:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 476
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত এক হাজার ১৩৭ জন চাকরি ফেরত পাবেন কিনা সে বিষয়ে রায় ঘোষণা হবে আগামীকাল বৃহস্পতিবার।

আজ বুধবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদসহ পাঁচ সদস্যের আপিল বিভাগ শুনানি শেষে এ দিন ঠিক করেন।

২০১০ সালের ১১ জুলাই ২৭তম বিসিএসে প্রথমবারের মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখে রায় দেয় আপিল বিভাগ। পরে রায় পুনর্বিবেচনার আবেদন করেন নিয়োগ বঞ্চিতরা।

পরে গত বছরের ৭ নভেম্বর ওই আবেদন শুনানি হবে বলে জানায় আপিল বিভাগ।

আবেদনকারীদের আইনজীবী সালাহ উদ্দিন দোলন সাংবাদিকদের বলেন, এক-এগারোর সরকারের সময় ২৭তম বিসিএসে দ্বিতীয়বারের মতো মৌখিক পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়।

এক হাজার ১৩৭ জন চূড়ান্ত সুপারিশের পর চাকরিতে প্রবেশ করবেন এমন অবস্থায় ওই সিদ্ধান্ত হয়। পরে দ্বিতীয় মৌখিক পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে মামলা হয়।
সূত্র : বিবিসি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২৭তম বিসিএসে বঞ্চিতরা চাকরি পাবেন কিনা, রায় বৃহস্পতিবার

আপডেট সময় : ০২:৩২:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫