ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

৩০ বছরের মধ্যে প্রথম : বি-২১ রেইডার উড়াচ্ছে যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় : ০১:৪২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
  • / 174
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো আজ শুক্রবার একটি নতুন স্টিলথ বোমারু বিমান উড়াচ্ছে। বি-২১ রেইডার বিমানটি হবে মার্কিন বিমান বাহিনীর প্রধান শক্তি। আর পুরনো বি-১ ল্যান্সার ও বি-২ স্পিরিট বাতিলের খাতায় চলে যাবে।

বলা হচ্ছে, পরবর্তী-প্রজন্মের স্টিলথি দূরপাল্লার কৌশলগত এই বোমারু বিমান নির্মাণ করার জন্য ২০১০ সালে ২৫.১ বিলিয়ন ডলারের বাজেট বরাদ্দ করা হয়েছিল। এ বিমানের নির্মাতা নর্থরোপ গ্রুম্যান এফ-৩৫ ও বি-২ বোমারু বিমানের ঘাটতিগুলো দূর করে এটি তৈরী করেছে।

এই বিমানের একটি বড় বৈশিষ্ট্য হলো এর খরচ কম। তবে এটাই এর একমাত্র বড় গুণ নয়। এটি অত্যন্ত ক্ষিপ্রগতি হওয়ার পাশাপাশি সম্ভাব্য শত্রু বা এলাকা সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং সেখানে হামলা চালাতে পারে। এটি মিত্রদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার পাশাপাশি তাদের তথ্য সরবরাহও করতে পারে। অর্থাৎ এর প্রধান সম্পদ হবে এর ‘মস্তিষ্ক।’ এ বিমানের প্রধান মিশন হবে দূরপাল্লার আক্রমণ। এই বিমান আরোহী নিয়ে বা আরোহী ছাড়াই উড়তে পারে। সর্বশেষ ধরনের ক্ষেপণাস্ত্র বহন ও তা দিয়ে আক্রমণ হানতে সক্ষম সে।

চীন দীর্ঘ দিন ধরে যুক্তরাষ্ট্রের স্টিলথ বিমানকে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছিল। তাদের গবেষণা ইউনিট এ লক্ষ্যে নির্মাণ করেছিল জিয়ান এইচ-২০ স্টিলথ ডিপ-পেনেট্রেশন বোমারু বিমান। কিন্তু এখন বি-২১ রেইডার চীনকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।
সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৩০ বছরের মধ্যে প্রথম : বি-২১ রেইডার উড়াচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০১:৪২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২