ঢাকা ০৭:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ডিজিটাল নেটওয়ার্ক গড়বে ইউজিসি নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ মামলার অগ্রগতি ফাঁকা শাহজালাল বিমানবন্দর: সৌদি রুটে ফ্লাইট বন্ধে বদলেছে চিত্র দেশের প্রায় অর্ধেক পরিবার এখন ঋণগ্রস্ত, বলছে নতুন জরিপ ঝিনাইদহে সারের ডিলারশিপ দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জামায়াতের মানববন্ধন কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে দুর্গাপূজা রুখে দাঁড়ানোর প্রেরণা: রাষ্ট্রপতি জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় অটুট প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী রিজেন্ট এয়ারওয়েজের মূল প্রতিষ্ঠানের অবসায়নের নির্দেশ হাইকোর্টের

৩৩ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইমরান খান

  • আপডেট সময় : ১১:০৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
  • / 108
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান আসন্ন জাতীয় পরিষদের উপ-নির্বাচনে ৩৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাকিস্তানের ইতিহাসে কোনো এক ব্যক্তি আগে কখনো এতগুলো আসনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। আগামী ১৬ মার্চ ভোট হবে।

লাহোরে পার্টির কোর কমিটির বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে পিটিআইয়ের ভাইস-চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশি বলেন, আসন্ন উপ-নির্বাচনে সকল আসনে পিটিআইয়ের প্রার্থী হবেন ইমরান খান।

ক্ষমতাসীন জোটের ওপর চাপ সৃষ্টি এবং পিটিআইয়ের জনপ্রিয়তা ধরে রাখার জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছে দলটি। ইমরান যদি বেশির ভাগ আসনে জয়ী হন, তবে তা সরকারের জনপ্রিয়তাকে ক্ষুণ্ন করতে পারে। আর তা আগামী তিন মাসের মধ্যে পাঞ্জাব ও খায়বার পাকতুনখাওয়ার নির্বাচনে ইমরান খানের দলকে বেশ সুবিধা দেবে।

এই আসনগুলো পিটিআইয়েরই ছিল। আগাম নির্বাচনের দাবিতে তারা পদত্যাগের ঘোষণা দেয়। ইমরান খানকে পদত্যাগ করতে বাধ্য করার পর গত এপ্রিলে পিটিআই এমপিরা একযোগে পদত্যাগপত্র দাখিল করেছিল। কিন্তু জাতীয় পরিষদের স্পিকার রাজা পারভেজ আশরাফ একসাথে সবার পদত্যাগ গ্রহণ করেননি। জুলাই মাসে তিনি মাত্র ১১ জনের পদত্যাগপত্র গ্রহণ করেছিলেন। পরে পিটিআই যখন পার্লামেন্টে ফেরার কথা বলে, তখন তিনি এই ৩৩ জনের সহ আরো ১১৩ জনের পদত্যাগপত্র গ্রহণ করেন।

গত অক্টোবরেও ইমরান খান রেকর্ড গড়েছিলেন উপ-নির্বঅচনে ছয়টি আসনে জয়ী হয়ে। তিনিই তখন সরকারি জোটের বিরুদ্ধে একাই লড়াই করেন।

সূত্র : জিও নিউজ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৩৩ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইমরান খান

আপডেট সময় : ১১:০৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩