ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

৪০ লক্ষ টাকা মূল্যের চোরাই মাল উদ্ধার, গ্রেফতার ৩

  • আপডেট সময় : ০৫:৫৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০১৯
  • / 226
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

রাজধানীর সূত্রাপুরে একটি গোডাউন থেকে চুরি হওয়া প্রায় ৪০ লক্ষ টাকা মূল্যের মালামাল উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-হরফুন নাহার ওরফে জলি (৩৪), রেহান আহম্মেদ অপু (৩৮) ও মোঃ আনোয়ার হোসেন রাজু (৩৪)। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে চোরাইকৃত প্রায় ৩০ টন লোহার নাট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৪০ লক্ষ টাকা।

১৩ মে,২০১৯ সকাল ৬ টা হতে দুপুর ২টা পর্যন্ত নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন হাজীগঞ্জ শাহজালাল রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ১০ মে, ২০১৯ রাত অনুমান ১০টা হতে ১১ মে সকাল ০৮.৩০ টার মধ্যে যেকোন সময় সূত্রাপুর নন্দলাল দত্ত লেনের লক্ষীবাজার গোডাউন হতে প্রায় ৩০ টন লোহার নাট চুরি হয়। যার মূল্য অনুমান ৪০ লক্ষ টাকা। এ সংক্রান্তে সূত্রাপুর থানায় একটি মামলা রুজু হয়।

মামলাটি তদন্ত শুরু করে সূত্রপুর থানা পুলিশ। মামলাটি তদন্তকালে গতকাল নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ চোরাইমাল উদ্ধার করে সূত্রাপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ চোর দলের সক্রিয় সদস্য। ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক সহযোগীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৪০ লক্ষ টাকা মূল্যের চোরাই মাল উদ্ধার, গ্রেফতার ৩

আপডেট সময় : ০৫:৫৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০১৯