ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

৪ শিশুকে হত্যা : ব্রাজিলে সামাজিক মাধ্যমের ওপর কঠোর নিষেধাজ্ঞা

  • আপডেট সময় : ১২:৩৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
  • / 148
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ব্রাজিল সরকার বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে। এক ব্যক্তির কুঠার হামলায় চার শিশু নিহত হওয়ার এক সপ্তাহ পর স্কুলে এ ধরনের ‘ভয়াবহ’ হামলার লাগাম টেনে ধরার লক্ষ্যে এমন ঘোষণা দেয়া হলো।

খবর এএফপি’র।

প্রেসিডেন্ট লুইজ ইনাসিও ডি সিলভার আইনমন্ত্রী ফ্লাভিও ডিনো বলেন, ওয়েবসাইটগুলোকে স্কুলের বিরুদ্ধে হামলা বা সহিংসতার প্রচার বা সমর্থন করে এমন বিষয়বস্তু নিষিদ্ধ করার জন্য পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোকে হিংসাত্মকমূলক বিষয়বস্তু শেয়ার করা সকল ব্যবহারকারীর তথ্য পুলিশের কাছে পাঠাতে হবে এবং নতুন প্রোফাইল তৈরি করে সহিংসতামূলক বিষয়বস্তু শেয়ার করা ব্যবহারকারীদের নিষিদ্ধ করে তাদের ব্লক করতে হবে।

গত বুধবার দক্ষিণ সান্তা ক্যাটারিনা রাজ্যে ব্লুমেনাউ শহরে একটি প্রি-স্কুলে এক ব্যক্তির কুঠার হামলায় চার শিশু নিহত হয়েছে। এদের বয়স ছিল চার থেকে সাত বছরের মধ্যে।

এ হত্যাকাণ্ড দক্ষিণ আমেরিকার এ দেশকে হতবাক করেছে। সেখানে সোমবার ও মঙ্গলবার আরো দু’টি স্কুলে হামলা চালানো হয়। তবে ওই দুই হামলায় কেউ হতাহত হয়নি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৪ শিশুকে হত্যা : ব্রাজিলে সামাজিক মাধ্যমের ওপর কঠোর নিষেধাজ্ঞা

আপডেট সময় : ১২:৩৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩