ঢাকা ১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

৬০ বছর গোসল না করা ইরানি নাগরিক আমাউ হাজি মারা গেছেন

  • আপডেট সময় : ০৫:৫৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • / 176
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

‘বিশ্বের নোংরাতম মানুষ’ হিসেবে পরিচিত পাওয়া ইরানের ‘আমাউ হাজি’ মারা গেছেন। কয়েক দশক ধরে গোসল না করার কারণে আলোচনায় আসা ৯৪ বছর বয়সী আমাউ হাজির মৃত্যুর কথা গতকাল মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে। গত রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশের দেজগাহ গ্রামে তার মৃত্যু হয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, যৌবনে মানসিক বিপর্যয়ের মুখে পড়েছিলেন আমাউ হাজি। এরপর থেকে তিনি ভয় পেতেন, গোসল করলেই অসুস্থ হয়ে পড়বেন।

আর এ ভয়ের কারণে ৬০ বছরের বেশি সময় ধরে শরীরে পানি দেননি। আর সাবানও ব্যবহার করতেন না। এ জন্য তাকে ‘বিশ্বের নোংরাতম মানুষ’ বলা হতো।

বিয়েও করেননি তিনি। কয়েক মাস আগে গ্রামবাসীরা তাকে প্রথমবারের মতো গোসল করিয়ে দেন। গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কয়েক মাসের মধ্যেই না ফেরার দেশে চলে গেলেন আমাউ।

২০১৩ সালে আমাই হাজির জীবন নিয়ে, ‘দ্য স্ট্রেঞ্জ লাইফ অব আমাউ হাজি’ নামে একটি তথ্যচিত্র তৈরি করা হয়েছিল। সেই তথ্যচিত্রে বলা হয়, গোসল না করা হাজি বাস করতেন একটা ঝুপড়িতে।

আমাউ হাজির মতো আরো এক ব্যক্তি আছে ভারতে। ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের ২০০৯ সালের এক প্রতিবেদনে বলেছিল, উত্তর প্রদেশের বারানসীর বাসিন্দা ‘কালাউ সিং’-ও জীবনের বেশিরভাগ সময় গোসল না করে আছেন।

দেশের সব সমস্যার অবসান ঘটানোর চেষ্টায় ৩০ বছরেরও বেশি সময় ধরে শরীরে পানি লাগাননি। গোসল না করে প্রতিদিন সন্ধ্যায় তিনি ‘অগ্নি স্নান’ করেন। এ অগ্নিস্নান তার শরীরের সকল রোগ-জীবাণু মেরে ফেলে বলে দাবি ‘কালাউ সিংয়ের’।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৬০ বছর গোসল না করা ইরানি নাগরিক আমাউ হাজি মারা গেছেন

আপডেট সময় : ০৫:৫৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২