ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

ড্যাফোডিলে এয়ার রোভার স্কাউটের ‘১০ম প্রশিক্ষণ ও দীক্ষা ক্যাম্প’ শেষ

  • আপডেট সময় : ০৩:২৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯
  • / 354

ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার ইউনিটের ১০ম প্রশিক্ষণ ও দীক্ষা ক্যাম্পের মহাতাঁবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ স্কাউটস্ এর জাতীয় কমিশনার (প্রোগ্রাম) মেহাম্মদ আতিকুজ্জামান রিপন ও বিশেষ অতিথি জাতীয় উপ-কমিশনার ( আন্তর্জাতিক) মিস ফাহমিদা এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের কোষাধ্যক্ষ মোঃ আনোয়ার হাবিব কাজলসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

yবিডিসংবাদ ডেস্কঃ  বর্ণাঢ্য মহাতাঁবু জলসার মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার ইউনিটের পাঁচ দিনব্যাপী রোভার স্কাউটদের ১০ম প্রশিক্ষণ ও দীক্ষা ক্যাম্প (১৬-২০ জানুয়ারি) গতকাল আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শেষ হয়েছে।

পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল  প্রশিক্ষণ, দীক্ষা,  প্রাথমিক প্রতিবিধান, সামাজিক সচেতনতা, উন্নয়ন কর্মকান্ডও মহা তাঁবু জলসা।

গতকাল  (রবিবার) ২০ জানুয়ারি মহাতাঁবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস্ এর জাতীয় কমিশনার (প্রোগ্রাম) মেহাম্মদ আতিকুজ্জামান রিপন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় উপ-কমিশনার ( আন্তর্জাতিক মিস ফাহমিদা।

ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের কোষাধ্যক্ষ ও রোভার স্কাউট লিডার মোঃ আনোয়ার হাবিব কাজল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গার্লস ইন রোভার ইউনিট এর আর এস এল ও রোভার ট্রেনার ফারহানা রহমান সেতু (পি আর এস) ও রোভার স্কাউট লিডার মোঃ সাইফুল ইসলাম খান প্রমুখ।

দীক্ষা ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন সিনিয়র রোভার মেট জুঁই রায় ও নাজমুল হাসান। এবারের ক্যাম্পে ৪ জন ট্রেনারসহ মোট ৯০ জন রোভার অংশগ্রহণ করেন।

প্রধান  অতিথির বক্তব্যে (প্রোগ্রাম) মেহাম্মদ আতিকুজ্জামান রিপন বলেন, দীক্ষা প্রদান অনুষ্ঠান স্কাউটদের জীবনে অত্যন্ত  গুরুত্বপূর্ন একটি অধ্যায় । এ ধরনের প্রশিক্ষণ তাদের আত্মশুদ্ধির মাধ্যমে পরিশীলিত হয়ে মনে প্রানে স্কাউট আন্দোলনে উজ্জীবিত হতে সহায়তা করে। তিনি রোভারদের  বিপি’র আদর্শে অনুপ্রানিত হয়ে উন্নত চরিত্র গঠনের মাধ্যমে সবার বাসযোগ্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

তিনি সাম্প্রতিক সময়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার ইউনিটের বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনগুলিতে এর ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি আরো বলেন, ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রোভার স্কাউট আন্দোলনে সম্পৃক্ত হয়ে এক অনন্য উদাহরন সৃষ্টি করেছে যা বাংলাদেশের অন্যান্য বেসরকারি  বিশ্ববিদ্যালয়গুলোর জন্য অনুকরনীয় হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিলে এয়ার রোভার স্কাউটের ‘১০ম প্রশিক্ষণ ও দীক্ষা ক্যাম্প’ শেষ

আপডেট সময় : ০৩:২৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯