ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

শুরু হল ৩ দিনব্যাপী ‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল মডেল ইউএন কনফারেন্স-২০১৯’

  • আপডেট সময় : ১১:৫৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯
  • / 406
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আজ থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপী (১৭-১৯ জানুয়ারি) ‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল মডেল ইউএন কনফারেন্স-২০১৯ (ড্যাফোডিলআইমুন’১৯)’।

আজ বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ূন কবীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘ ইনফরমেশন সেন্টারের ন্যাশনাল ইনফরমেশন অফিসার ড. মো. মনিরুজ্জামান এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দপ্তরের সিনিয়র কমিউনিকেশন এডভাইজার মিস্টার এরি গ্যানেটিজ

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার, রেজিস্ট্রার অধ্যাপক ড. প্রকৌশলী একেএম ফজলুল হক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল মডেল ইউএন অ্যাসোসিয়েশনের মডারেটর রাফি আল মাহমুদ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল মডেল ইউএন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শাফায়েতুল ইসলাম।

তিন দিনের এই সম্মেলনে দেশ-বিদেশের ২৫০জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। তারা ৮টি কমিটিতে বিভক্ত হয়ে জাতিসংঘের পূর্ণাঙ্গ অধিবেশনের আদলে সম্মেলনে যোগ দিয়েছেন। কমিটিগুলো হচ্ছে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল (ইউএনএসসি), ইউএনডিপি, ইউএনএইচসিআর, ইউনিসেফ, ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড (আইএমএফ) এসসিবিএ, জেসিসি এবং ইউএনএনসি।

‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল মডেল ইউএন কনফারেন্স-২০১৯ (ড্যাফোডিলমুন’১৯)’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ূন কবীর । পাশে রয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এম হুমায়ূন কবীর বলেন, তিনটি কারণে বর্তমান পৃথিবী ঝুঁকির মুখে পড়েছে। প্রথম কারণ মূল্যবোধের অবক্ষয়, দ্বিতীয় কারণ পরিবার প্রথা ভেঙে পড়া এবং তৃতীয় কারণ প্রযুক্তির দ্রুততম বিকাশ। এসব সমস্যা মোবেলা করে পৃথিবীকে শান্তিপূর্ণভাবে গড়ে তুলতে হলে তরুণদেরকে নেতৃত্ব গুনাগুণ, যোগাযোগ দক্ষতা, কূটনৈতিক জ্ঞান ইত্যাদি বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে।

মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্স এসব গুণাবলী অর্জন করতে তরুণদেরকে সহায়তা করবে বলে মন্তব্য করেন এম হুমায়ূন কবির।
তরুণদের উদ্দেশ্যে সাবেক এই রাষ্ট্রদূত বলেন, অন্যদের সম্মান করা শিখতে হবে, যোগাযোগ দক্ষতা বাড়াতে হবে, এবং দলগতভাবে কাজ করার দক্ষতা বাড়াতে হবে। এসব গুণাবলী ছাত্রজীবন থেকেই অর্জন করতে হবে। তা না হলে ভবিষ্যৎ জীবনে সফল হওয়া যাবে না বলে অভিমত ব্যাক্ত করেন তিনি।

‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল মডেল ইউএন কনফারেন্স-২০১৯ (ড্যাফোডিলমুন’১৯)’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ূন কবীর, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খানসহ সম্মেলনে অংশগ্রহণকারীবৃন্দ।

সভাপতির বক্তব্যে ড. মো. সবুর খান বলেন, “পৃথিবী খুব দ্রুত বদলে যাচ্ছে। আগে ক্যারিয়ার সম্পর্কে পূর্বধারণা করা যেত। কিন্তু এখন পূর্বানুমান করা যায় না। কারণ প্রযুক্তি চাকরির বাজারকে প্রতিদিন বদলে দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট ইত্যাদি মানুষের জায়গা দখল করে নিচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তরুণদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. মো. সবুর খান বলেন, “বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজের দক্ষতা উন্নয়ন করা যায়। এজন্য শিক্ষার্থীদেরকে ক্লাসের পড়ার ফাঁকে ফাঁকে সহশিক্ষা কার্যক্রমে অংশ নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। এসময় ড. মো. সবুর খান শিক্ষার্থীদেরকে প্রতিদিন কিছু না কিছু শেখার আহ্বান জানান।”
উল্লেখ্য, তিন দিনের এই সম্মেলন আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন। এতে সহযোগী হিসেবে রয়েছে জাতিসংঘ, ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রয়েছে ইউএনওয়াইএসএবি (টঘণঝঅই) এবং নলেজ পার্টনার হিসেবে রয়েছে ইউএনআইসি, বাংলাদেশ (টঘওঈ)। আর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সময় টেলিভিশন ও দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

শুরু হল ৩ দিনব্যাপী ‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল মডেল ইউএন কনফারেন্স-২০১৯’

আপডেট সময় : ১১:৫৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯