ঢাকা ১০:২৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিসিটিভি ও মনিটরে শাহজালালে গতিশীল লাগেজ সেবা সিরাজগঞ্জে অটোরিকশা চালক অপহণ ও নিহতের ঘটনায় তিনজনের যাবজ্জীবন রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুনিমের সেঞ্চুরি ও তামিমের বোলিংয়ে সেমিফাইনালে বাংলাদেশ ইরানে নতুন হামলা না চালানোর আহ্বান তুরস্কের গোয়েন্দাপ্রধানের জয়ের জন্য বাংলাদেশের সামনে ৩৬৯ রানের বিশাল লক্ষ্য গ্রাহকসেবার মান বাড়াতে প্রশিক্ষণ কেন্দ্র খুলল এমিরেটস নওগাঁর নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারালেন দুইজন শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের শাসনামলে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে: স্পিকার

সোনাগাজীতে পানির পাইপে আটকা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

  • আপডেট সময় : ০৯:৩৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
  • / 194
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি,

ফেনীর সোনাগাজীতে জামশেদ আলম (৩০) নামে এক যুবক পানি চলাচলের পাইপে আটকা পড়ে মৃত্যুবরণ করেছেন।

রোববার বিকালে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ পূর্ব চরচান্দিয়া গ্রামের নদী ভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ, এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রোববার দুপুর ১২টার দিকে দক্ষিণ পূর্ব চরচান্দিয়া গ্রামের খাল্লাগো বাড়ির আমির হামজার ছেলে জামশেদ আলম নিজের মালিকীয় মৎস্য খামারের বাঁধের পাইপের পানি ছেড়ে দিয়ে গোসল করার সময় পানির তীব্র স্রোতে সে পাইপের ভেতরে আটকা পড়ে যায়।

পরে খবর পেয়ে স্থানীয় জনতা ও সোনাগাজী পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে বিকাল ৪টার দিকে তাকে উদ্ধার করে।

তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কপপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোনাগাজীতে পানির পাইপে আটকা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৯:৩৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০