ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

  • আপডেট সময় : ০৬:৫৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেবকে নিয়ে হিন্দি সিনেমা নির্মাণ করবেন অভিজিৎ
বিনোদন ডেস্ক
টালিউডের বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে পরিচালক অভিজিৎ দক্ষিণী সিনেমা তৈরি করছেন! শুধু তা-ই নয় তিনি নাকি তামিল, তেলেগুতে সিরিজও নির্মাণ করবেন।

এমন সংবাদ ছড়ালে পরিচালকের গণমাধ্যমকে বলেন, ‘সবে তো তিনটা বাংলা সিনেমা করেছি। এখনই বাংলা ছাড়ব!’

হাত মিলিয়ে একের পর এক সুপারহিট বাংলা ছবি দিয়েছেন অভিজিৎ। তার প্রজাপতি সিনেমা তো ব্লকবাস্টার। মিঠুন চক্রবর্তী ও দেবকে একফ্রেমে এনে, রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন অভিজিৎ। হঠাৎই টলিপাড়ায় রটে গেল সেই অভিজিৎ নাকি বাংলা সিনেমা ছেড়ে তামিল, তেলুগু সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন।

পরিচালক অভিজিৎ জানিয়েছেন, ‘জানি না কেন, এসব রটে গেল। আমি কখনোই, কোথাও এমন কোনো কথা বলিনি। আপাতত বাংলাতেই আছি। বাংলাতেই সিনেমা বানাবো।’

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা দেওয়ার রটনাকে ফুৎকারে উড়িয়ে, অভিজিৎ এক গোপন তথ্য বলা ভালো গোপন স্বপ্নের কথা ফাঁস করলেন। তার কথায়, ‘তামিল, তেলুগু নয়। যদি বানাই তাহলে হিন্দি সিনেমা বানাব। আর সেই সিনেমার নায়ক হবে দেব। এবং প্রযোজক হবেন অতনু রায় চৌধুরী।’ তবে এসব প্ল্যান মগজে থাকলেও, পরিচালক এখন ব্যস্ত ছোটপর্দায় গানের জনপ্রিয় রিয়েলিটি শোয়ের পরিচালনায়।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আপডেট সময় : ০৬:৫৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪