ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে অগ্নিকান্ডে ১৫ দোকান পুড়ে ছাই

  • আপডেট সময় : ০৫:৫৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০১৭
  • / 242
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদর বাজারে অগ্নিকাণ্ডে ১৫টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার সকালে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
এতে প্রায় ৫০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মঞ্চিল হক জানান, একটি জিলাপীর দোকানের চুলার উপর রাখা লাকড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। সেই আগুন থেকে আগুন আশপাশের ১৫টি দোকানে ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে মুদি দোকান, কাপডের দোকান, জুতার দোকান ও বইয়ের দোকান রয়েছে।

ক্ষতিগ্রস্ত কাপড় ব্যবসায়ী বিষ্ণু কুমার রায় জানান, তিনি এনজিও থেকে সুদ বাবদ ঋণ নিয়ে ঈদবাজার ধরতে সাড়ে ৩ লাখ টাকার কাপড় কিনেছিলেন। দোকানের সব কাপড় পুড়ে যাওয়ায় তিনি এখন নিঃস্ব।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্র নাথ উরাঁও জানান, উপজেলা প্রশাসন ও উপজেলা ত্রাণ পুনর্বাসন অফিসের পক্ষ থেকে ঘটনাস্থলে ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হবে। ক্ষতিগ্রস্ত ১৫ ব্যবসায়ীকে ঘুরে দাঁড়ানোর জন্য দোকানঘর নির্মাণে সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুলবাড়ীতে অগ্নিকান্ডে ১৫ দোকান পুড়ে ছাই

আপডেট সময় : ০৫:৫৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০১৭