অগ্রণী ব্যাংক এবং এক্সপ্রেস মানি যৌথভাবে আয়োজন করেছে মাসব্যাপী “ঈদ আনন্দ প্রমোশনাল প্রোগ্রাম”
- আপডেট সময় : ০১:২৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০১৭
- / 508
অর্থ ও বাণিজ্য ডেস্কঃ পবিত্র রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষ্যে অগ্রণী ব্যাংক লিমিটেড এবং এক্সপ্রেস মানি যৌথভাবে মাসব্যাপী ঈদ আনন্দ প্রমোশনাল প্রোগ্রাম আয়োজন করে।
এই প্রমোশনের ব্যপ্তিকাল ছিল ২৮ মে, ২০১৭ হতে জুন ২০১৭ পর্যন্ত।
উক্ত প্রমোশনের আওতায় প্রবাসী বাংলাদেশী ভাই ও বোনেরা যারা বিদেশ থেকে এক্সপ্রেস মানির মাধ্যমে টাকা পাঠিয়ে অগ্রণী ব্যাংকের সকল শাখা সমূহ থেকে গ্রহণ করেছেন তাদের মধ্য থেকে ভাগ্যবান ১০ জনকে লটারির মাধ্যমে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়, যারা প্রত্যেকেই একটি করে এলইডি টিভি মেগা পুরস্কার হিসেবে গ্রহন করবেন।
অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও জনাব মোহম্মদ শামস্-উল ইসলাম মহোদয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে ড্র পরিচালনা করেন।
এক্সপ্রেস মানির কান্ট্রি রিলেশনশিপ ম্যানেজার জনাব জাকারিয়া মাহমুদ, অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ,প্রধান কার্যালয়ের সকল মহাব্যবস্থাপকবৃন্দসহ উর্ধতন কর্মকর্তারা এই ইলেকট্রনিক লটারির ড্র অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন।
বিডিসংবাদ/এএইচএস

























