ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

ভালো মানুষ

  • আপডেট সময় : ১০:২৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০১৭
  • / 290
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

(সদ্য প্রয়াত একে কোরেশীর প্রতি আলী ইমামের শ্রদ্ধার্ঘ্য)
সেই যে মানুষ, ভালো মানুষ
চোখ হরা যার আলো,
হাতের মুঠোয় আলোর ফানুস
বলছে শুধু জ্বালো।

সেই যে মানুষ, স্বপ্ন আঁকে
ঘুরছে এগাঁও, সে গাঁও,
পাড়ায়, হাটে, মাঠে থাকে
সবখানেতে যে পাও।

সেই যে পথিক, দীর্ঘ দিনের
ক্লান্তিবিহীন চলা,
কচি কাঁচার সবার ঋণের
বোঝা নিতে বলা।

দিনগুলো সব ভালোই হবে
আগামী দিন এলে,
মিছিল নিয়ে সবাই যাবে,
কাছে তাকে পেলে।

চোখে মুখে ঝিলিক হাসি
দুধআদা তার মন,
সবার প্রিয় ভাই কোরেশী
জানে সকল জন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভালো মানুষ

আপডেট সময় : ১০:২৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০১৭

(সদ্য প্রয়াত একে কোরেশীর প্রতি আলী ইমামের শ্রদ্ধার্ঘ্য)
সেই যে মানুষ, ভালো মানুষ
চোখ হরা যার আলো,
হাতের মুঠোয় আলোর ফানুস
বলছে শুধু জ্বালো।

সেই যে মানুষ, স্বপ্ন আঁকে
ঘুরছে এগাঁও, সে গাঁও,
পাড়ায়, হাটে, মাঠে থাকে
সবখানেতে যে পাও।

সেই যে পথিক, দীর্ঘ দিনের
ক্লান্তিবিহীন চলা,
কচি কাঁচার সবার ঋণের
বোঝা নিতে বলা।

দিনগুলো সব ভালোই হবে
আগামী দিন এলে,
মিছিল নিয়ে সবাই যাবে,
কাছে তাকে পেলে।

চোখে মুখে ঝিলিক হাসি
দুধআদা তার মন,
সবার প্রিয় ভাই কোরেশী
জানে সকল জন।