ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হুতিদের হামলায় অচল রিয়াদ বিমানবন্দর, বাতিল শত শত ফ্লাইট মাদকমুক্ত সমাজ গড়তে নজরুলের দর্শনের ওপর জোর এস এম বেঙ্গালুরুতে ‘ভোট সম্পদ সংক্রান্ত ঘটনায়’র অভিযোগে সিজেপির বিক্ষোভে সরব শাহজালাল বিমানবন্দরে যাত্রীসেবা ও অব্যবস্থাপনা: উত্তরণের পথ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সিলিকন ভ্যালির শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মেসির বিদায়ে নতুন চ্যালেঞ্জে আর্জেন্টিনা ফুটবলের বাণিজ্যিক সাম্রাজ্য মতিঝিলের বাংলার বাণী ভবন এখন প্রতিমন্ত্রীর অনুসারীদের দখলে সাহিত্যে ২০২৬ সালের নোবেল পেলেন কানাডীয় লেখক অ্যান কারসন ঢাকার গণপরিবহণ ও সড়ক শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রীর বৈঠক স্পিরিট এয়ারলাইনস বন্ধে যুক্তরাষ্ট্রে আকাশপথের ভাড়া বাড়ছে

টাঙ্গাইল-৪ উপনির্বাচন: কাদের সিদ্দিকীর আপিল খারিজ

  • আপডেট সময় : ০৯:০০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০১৭
  • / 290
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে দেয়া হাই কোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছে আদালত। বুধবার শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বে আট  সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন।

এ রায়ের ফলে কালিহাতীতে নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

গত বছরের ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। এ আদেশের বিরুদ্ধে চেম্বার কোর্ট ওই বছরের ৭ ফেব্রুয়ারি  হাইকোর্টের আদেশ স্থগিত না করে আপিল বিভাগে পাঠিয়ে দেন।

নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী ড. ইয়াসিন খান। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। তাঁর সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইল-৪ উপনির্বাচন: কাদের সিদ্দিকীর আপিল খারিজ

আপডেট সময় : ০৯:০০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০১৭