ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

লাইভ গিটার শো নিয়ে আসছেন আইয়ুব বাচ্চু

  • আপডেট সময় : ১০:০৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০১৭
  • / 273
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরপর ৬টি লাইভ গিটার শো করার প্ল্যান করছেন দেশের লিজেন্ডারি গিটারিস্ট আইয়ুব বাচ্চু। শীতের শুরুতেই তাঁর ব্যান্ড এলআরবি একের পর এক কনসার্ট করে বেড়াচ্ছে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। গতকালই কুয়াকাটা থেকে কনসার্ট করে এসে আবার আজ সকালেই ব্যান্ডটি গেল মাগুরায় কনসার্ট করতে। কাল তারা পারফর্ম করবে ঢাকার ফ্যান্টাসি কিংডমে। পরশু চ্যানেল আই তে শো। ২৭ জানুয়ারি এলআরবি কনসার্ট করবে জাহাঙ্গিরনগর ইউনিভার্সিটির মুক্তমঞ্চে ২৭ তম ব্যাচের রিইউনিয়নে। এরপর ফেব্রুয়ারীর ৫ তারিখ এলআরবি যাচ্ছে কোলকাতা থেকে দূরে হলদিয়ায় শো করতে।

এরই মাঝে কাল দেখা গেল আইয়ুব বাচ্চু গিটার প্রাকটিস করছেন তাঁর স্টুডিও এবি কিচেনে। সেখানেই জানা গেল তিনি শুধু গিটার নিয়ে ৬টি লাইভ শো করছেন। ‘গান গেয়ে তো কনসার্ট করিই সবসময়। আমার অনেকদিনের প্ল্যান ছিল শুধু গিটার প্লে করেই একটা লাইভ শো করবো। এবার সেটাই হতে যাচ্ছে। আগামী মার্চে ৬টি লাইভ গিটার শো করবো ঢাকাসহ ৬টি বিভাগে’– গিটার বাজাতে বাজাতেই বললেন আইয়ুব বাচ্চু।

সেই মাসেই চট্টগ্রামে এলআরবি’র ২৫ বছর সেলিব্রেশন কনসার্ট করবে বলেও জানালেন তিনি। ঢাকায় গত ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছিল ২৫ বছর পূর্তি কনসার্ট। আইয়ুব বাচ্চু বললেন, ‘চট্টগ্রামের দর্শকদের অনুরোধে আমরা সেখানেও আমাদের সেলিব্রেশন কনসার্টটা করবো’।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লাইভ গিটার শো নিয়ে আসছেন আইয়ুব বাচ্চু

আপডেট সময় : ১০:০৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০১৭