ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

আয়ু বাড়াতে খান দিনে ৪ কাপ কফি!

  • আপডেট সময় : ০৫:১০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০১৭
  • / 420
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  কফি খাওয়ার নেশা রয়েছে আপনার? প্রতি দিন অন্তত ৩-৪ কাপ কফি না হলে চলে না? এই নেশার জন্য আপনি অপরাধ বোধে ভুগলেও আশার কথা শোনাচ্ছেন গবেষকরা। নতুন এক গবেষণা অনুযায়ী, দিনে ৪ কাপ কফি আমাদের আয়ু বেশ কয়েক বছর পর্যন্ত বাড়িয়ে দিতে পারে।

ভূমধ্যসাগরীয় দেশগুলোর মধ্যবয়সী মানুষদের উপর কফি খাওয়ার প্রভাব নিয়ে গবেষণা করেন স্পেনের পামলোনার নাভারা হাসপাতালের গবেষকরা। গবেষক অ্যাডেলা নাভারো জানান, সারা বিশ্বে যে পানীয়গুলো সবচেয়ে বেশি সংখ্যাক মানুষ খেয়ে থাকেন তার মধ্যে কফি অন্যতম। এর আগের গবেষণাগুলোতে কফি খাওয়ার সঙ্গে আয়ু বা়ড়ার সম্পর্ক খুঁজে পাওয়া গেলেও ভূমধ্যসাগরীয় দেশগুলোতে এই ধরনের কোনও গবেষণা করা হয়নি।

সান প্রজেক্ট নামের এই গবেষণায় মোট ১৯ হাজার ৮৯৬ জনকে নিয়ে গবেষণা চালানো হয়। ১৯৯৯ সালে করা এই গবেষণার সময় এদের গড় বয়স ছিল সাড়ে ৩৭ বছর। গবেষণার প্রথমেই তাদের একটি প্রশ্নোত্তর ফর্ম পূরণ করতে দেওয়া হয়। যেখানে তাদের আগের কফি খাওয়ার অভ্যাস, সার্বিক স্বাস্থ্য ও লাইফস্টাইল সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে হয়।
আরও পড়ুন: ডিমে অ্যালার্জি! এগুলো খান বিকল্প হিসাবে

রোগীদের নিয়ে টানা ১০ বছর ধরে এই গবেষণা চালানো হয়। অংশগ্রহণকারীদের পরিবার ও ন্যাশনাল ডেথ ইন়ডেক্সের সাহায্যে পাওয়া সমীক্ষায় দেখা গিয়েছে এই ১০ বছরের মধ্যে ৩৩৭ জন অংশগ্রহণকারীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে যারা দিনে অন্তত ৪ কাপ কফি খেয়েছেন তাদের মৃত্যুর ঝুঁকি যারা কফি খান না তাদের তুলনায় ৬৪ শতাংশ কম। এমনকী, যারা দিনে অন্তত ২ কাপ কফি খেয়েছেন তাদের মৃত্যুর ঝুঁকিও কমে গিয়েছে ২২ শতাংশ পর্যন্ত।

এএসসি কংগ্রেসে এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আয়ু বাড়াতে খান দিনে ৪ কাপ কফি!

আপডেট সময় : ০৫:১০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০১৭