ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

২১০ কোটির মধ্যে ২৭ কোটি ভূয়া!

  • আপডেট সময় : ০৪:৪৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭
  • / 314
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ২৭ কোটি ভুয়া বা নকল অ্যাকাউন্ট থাকার কথা স্বীকার করেছে সংস্থাটি। চলতি সপ্তাহেই তৃতীয় প্রান্তিকের এ হিসাব প্রকাশ করেছে ফেইসবুক।

শনিবার ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়- ভুয়া ও নকল অ্যাকাউন্টের যে সংখ্যা ফেইসবুক আগে ধারণা করেছিল বাস্তবে তার সংখ্যা কয়েক কোটি বেশি।

ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়, ২০১৭ সালের তৃতীয় প্রান্তিকে তাদের ২১০ কোটি সক্রিয় গ্রাহকের মধ্যে দুই থেকে তিন শতাংশ অ্যাকাউন্ট ভুয়া এবং অবাঞ্ছনীয়। এছাড়া আরো ১০ শতাংশ অ্যাকাউন্ট আসল গ্রাহকের ডুপ্লিকেট (নকল) অ্যাকাউন্ট।

সব মিলিয়ে প্রায় ১৩ শতাংশ অ্যাকাউন্ট ভুয়া বা নকল। সেই হিসাবে ২১০ কোটি সক্রিয় গ্রাহকের মধ্যে প্রায় ২৭ কোটি অ্যাকাউন্ট ‘অবৈধ’।

ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়, ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা হঠাৎ বেড়ে গেছে এমন নয়। বরং কিছু তথ্য আপডেটের কারণে তা যাচাই করা সহজ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২১০ কোটির মধ্যে ২৭ কোটি ভূয়া!

আপডেট সময় : ০৪:৪৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭