ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই ৯/১১ হামলা ও ইসলামভীতি: যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও বিতর্কিত কিছু তথ্য রাজধানীর বাজারে তেলের সংকট কাটেনি, বেড়েছে আটা-ময়দা ও নিত্যপণ্যের দাম আইএমএফের ব্যয় সংকোচন নীতি নিয়ে অক্সফামের উদ্বেগ, বাংলাদেশের প্রেক্ষাপটে প্রাসঙ্গিকতা

ফল আমদানিতে ১০০ শতাংশ নগদ মার্জিন শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক

  • আপডেট সময় : ১১:০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / 21
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফল আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে আর ১০০ শতাংশ নগদ মার্জিন বাধ্যতামূলক থাকছে না। দেশের জনস্বাস্থ্য, পুষ্টি চাহিদা এবং বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এ ক্ষেত্রে নগদ মার্জিন ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে নির্ধারণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি সার্কুলার দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর জারি করা নির্দেশনায় বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটে কিছু বিলাস পণ্য ও দেশীয় বিকল্প পণ্যের আমদানিতে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছিল, যার মধ্যে ফলও অন্তর্ভুক্ত ছিল।

বাংলাদেশ ব্যাংক বলেছে, বর্তমানে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও লেনদেনে কাঙ্ক্ষিত স্থিতিশীলতার উন্নতি হওয়ায় ফল আমদানিতে শতভাগ নগদ মার্জিনের প্রয়োজনীয়তা কমেছে।

শিশু, রোগী, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীর খাদ্যতালিকায় ফল একটি অপরিহার্য পুষ্টিকর উপাদান হওয়ায় আমদানি সহজীকরণ এবং সহনীয় মূল্যে সরবরাহ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ২০২৪ সালের ৪১ নম্বর সার্কুলার এবং পরবর্তী নির্দেশনাগুলোর অন্যান্য বিধান অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৯ ধারার ক্ষমতাবলে জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফল আমদানিতে ১০০ শতাংশ নগদ মার্জিন শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় : ১১:০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬