ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘আনটোল্ড ড্রীমস অব আনিসুল হক বাই নাভিদুল হক’ শীর্ষক আলোচনা

  • আপডেট সময় : ১০:১৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮
  • / 354

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক প্রতিষ্ঠিত ‘আনিসুল হক স্টাডি সেন্টার’ এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে ‘আনটোল্ড ড্রীমস অব আনিসুল হক বাই নাভিদুল হক’ শীর্ষক আলোচনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সদ্য প্রয়াত মেয়র আনিসুল হকের অব্যক্ত স্বপ্নগুলো নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন আনিসুল হকের ছেলে এবং মোহাম্মদী গ্রুপের পরিচালক নাভিদুল হক

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক প্রতিষ্ঠিত ‘আনিসুল হক স্টাডি সেন্টার’ এর আয়োজনে আজ শনিবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে ‘আনটোল্ড ড্রীমস অব আনিসুল হক বাই নাভিদুল হক’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সদ্য প্রয়াত মেয়র আনিসুল হকের অব্যক্ত স্বপ্নগুলো নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আনিসুল হকের ছেলে এবং মোহাম্মদী গ্রুপের পরিচালক নাভিদুল হক।

স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান  ড. মোঃ সবুর খান এবংপ্রয়াত আনিসুল হকের স্ত্রী  মিসেস রুবানা হক।

প্রধান অতিথির বক্তব্যে নাভিদুল হক বলেন, আমার বাবা একজন সুশৃঙ্খল মানুষ ছিলেন।  তিনি কঠোরভাবে নিয়মকানুন মেনে চলতেন। তাই সব সময় চাইতেন এ শহরের সবকিছু নিয়মতান্ত্রিকভাবে চলুক। তিনি চাইতেন নাগরিকরা সুনাগরিক হয়ে উঠুক। তার এসব অপূর্ণ স্বপগুলো পূরণ করাই আমাদের লক্ষ্য। এসময় নাভিদুল হক আরও বলেন, বাবা ব্যবসা করতেন ঠিকই। কিন্তু ব্যবসার চাইতে সমাজের কল্যাণের দিকেই তার মনোযোগ থাকত বেশি। আমৃত্যু তিনি সমাজের কল্যাণে কাজ করেছেন। ছেলে হিসেবে তিনিও সমাজের কল্যাণে কাজ করে যাবেন বলে প্রতিজ্ঞা ব্যাক্ত করেন নাভিদুল হক।

রুবানা হক বলেন, আনিসুল হকের রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়ন করতে আনিসুল হক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে। এই ফাউন্ডেশনের মাধ্যমে আনিসুল হকের স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় কাজ করা হবে। সমাজের ইতিবাচক বদল নিয়ে কাজ করতে আনিসুল হকের নামে স্টাডি সেন্টার প্রতিষ্ঠা করেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা—এটা জেনে শিক্ষার্থীদেরকে আন্তরিক ধন্যবাদ জানান রুবানা হক। তিনি বলেন, আনিসের স্বপ্ন পূরণে এখন থেকে আনিসুল হক স্টাডি সেন্টার ও আনিসুল হক ফাউন্ডেশন যৌথভাবে কাজ করবে। ড্যাফোডিলের শিক্ষার্থীদের জন্য নাগরিক টিভি ও মোহাম্মদী গ্রুপে ইন্টারশিপ করার সুযোগ থাকবে বলে ঘোষণা দেন রুবানা হক।

ড. মোঃ সবুর খান বলেন, আনিসুল হক ছিলেন একজন ভিশনারি লিডার। তার ছিল অনেক স্বপ্ন। কিন্তু সব স্বপ্ন পূরণ করার আগেই বড় অসময়ে তিনি চলে গেলেন। তার অসমাপ্ত স্বপ্ন পূরণ করাই আনিসুল হক স্টাডি সেন্টার অন্যতম কাজ হবে বলে জানান মোঃ সবুর খান। তিনি আরও বলেন, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আনিসুল হকের ছিল অত্যন্ত নিবিড় সম্পর্ক। তিনি মেয়র হওয়ার আগেই ড্যাফোডিলের অ্যালামনাই নাইট অনুষ্ঠানে অতিথি হয়ে এসেিেছলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডেশন ডে-তেও এসেছিলেন। তরুণদের সান্নিধ্য পছন্দ করতেন তিনি। তার স্বপ্ন এগিয়ে নিয়ে যাওয়াই হবে তরুণদের কাজ।

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘আনটোল্ড ড্রীমস অব আনিসুল হক বাই নাভিদুল হক’ শীর্ষক আলোচনা

আপডেট সময় : ১০:১৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮